মহাকাশ সব সময়ই সবার কৌতূহলের কেন্দ্রবিন্দু। সেখানে মানুষ গিয়ে গবেষণা করে নতুন কিছু আবিষ্কার করছে। পৃথিবীর জীবনকেও আরও উন্নত করতে সাহায্য করছে এই গবেষণা। সম্প্রতি চীনের শেনচৌ-২১ মিশন এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রায় দুই মাসের মিশন অতিক্রম করে চীনের থিয়ানকং মহাকাশ স্টেশনে বহুমাত্রিক বৈজ্ঞানিক পরীক্ষায় ধারাবাহিক অগ্রগতি অর্জন করছে শেনচৌ-২১ মিশনের ক্রু।
গত ১ নভেম্বর শেনচৌ-২১ মানববাহী মহাকাশযান উৎক্ষেপণ করা হয়। ছয় মাসের এই অভিযানে তিনজন নভোচারীকে থিয়ানকং মহাকাশ স্টেশনে পাঠানো হয়। তাঁরা হলেন মিশন কমান্ডার চাং লু, ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ফেই এবং পেলোড বিশেষজ্ঞ চাং হোংচাং। তাঁরা যথাক্রমে স্পেস পাইলট, ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানী হিসেবে দায়িত্ব পালন করছেন।
নভোচারীরা মহাকাশে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা করছেন। তাঁরা মস্তিষ্কের কার্যক্রম পরিমাপের জন্য ইলেক্ট্রোএনসেফালোগ্রাম (ইইজি) যন্ত্র ব্যবহার করছেন। এটি দলগত মনোভাব ও আবেগের গবেষণায় সাহায্য করছে। ওয়েনতিয়ান ল্যাব মডিউলে তারা গ্লাভ বক্স ব্যবহার করে আরাবিডপসিস থ্যালিয়ানা উদ্ভিদের নমুনা সংগ্রহ করছেন। এই উদ্ভিদগুলো বিশেষভাবে স্টেম সেলের মলিকুলার নেটওয়ার্ক নিয়ন্ত্রণসংক্রান্ত গবেষণা বোঝার জন্য গুরুত্বপূর্ণ।
মাইক্রোগ্র্যাভিটিতে তরল পদার্থের পরীক্ষা করা হচ্ছে ফ্লুইড ফিজিক্স এক্সপেরিমেন্টাল ক্যাবিনেটে। এ ছাড়া কম্বাশন পরীক্ষার জন্য প্লাগ-ইন গ্যাস পরীক্ষা করা হচ্ছে, কনটেইনারলেস ক্যাবিনেটে নমুনা পরিষ্কার করা হচ্ছে এবং অ্যাক্সিয়াল মেকানিজমের ইলেক্ট্রোড রক্ষণাবেক্ষণ করা হচ্ছে।
পেলোড বিশেষজ্ঞ চাং হোংচাং লিথিয়াম-আয়ন ব্যাটারির গবেষণার দায়িত্ব নিচ্ছেন। তিনি লিথিয়াম ডেনড্রাইট বৃদ্ধির পুরো প্রক্রিয়ার চিত্র সংগ্রহ করছেন। এটি ভবিষ্যতে শক্তিশালী ও নিরাপদ ব্যাটারি তৈরিতে সাহায্য করবে।
নভোচারীরা স্বাস্থ্য পরীক্ষা ও দৈনন্দিন কাজও করছেন। হাড়ের ঘনত্ব পরিমাপ, রক্তচাপ পরীক্ষা, ইসিজি এবং দৃষ্টিশক্তি মূল্যায়নও হচ্ছে নিয়মিত। এ ছাড়া তাঁরা একে অপরকে সহায়তা করছেন এবং মহাকাশে নিরাপদভাবে জীবন যাপন করছেন। ইংরেজি নববর্ষের প্রথম দিন তিন চীনা নভোচারী কক্ষপথ থেকে পৃথিবীর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।

আজ শনিবার দুপুরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে শহরের বরুনকান্দি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ফলক উন্মোচনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
৬ ঘণ্টা আগে
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাই ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছিলেন এবং সে অনুযায়ী শিক্ষা বোর্ডগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছিল। বোর্ডও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছিল।
১১ ঘণ্টা আগে
নতুন দেশে পা রাখা মানেই নতুন এক অধ্যায়ের শুরু। আনন্দ আছে, কৌতূহল আছে, আবার অচেনা পরিবেশের কারণে কিছুটা দুশ্চিন্তাও থাকে। বিশেষ করে উচ্চশিক্ষার জন্য কানাডায় যাওয়া শিক্ষার্থীদের কাছে প্রথম সপ্তাহটি খুবই গুরুত্বপূর্ণ।
১২ ঘণ্টা আগে
মুগ্ধর জন্ম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। বাবা ইসকান্দার মির্জা ছিলেন কলেজশিক্ষক। মা তাহমিনা বেগম স্বাস্থ্য পরিদর্শক। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। তাঁর একজন যমজ ভাইও আছেন। ছোটবেলা থেকে পড়াশোনায় ছিলেন খুব আগ্রহী। তাঁর মা নিয়ম করে পড়াতেন। আর গণিতপ্রেমী বাবা গণিতের দক্ষতা বাড়াতে অনুপ্রাণিত করতেন।
১২ ঘণ্টা আগে