
উত্তরা মডেল টাউনের সবুজ পরিবেশে অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) দেশের জেলাগুলো থেকে মেধাবী ও অসচ্ছল একজন করে ৬৪ শিক্ষার্থীকে ফুল ফ্রি স্কলারশিপ দেওয়ার ঘোষণা দিয়েছে। এই স্কলারশিপ দেওয়া হবে আইইউবিএটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের নামে প্রতিষ্ঠিত ‘ফাউন্ডার মিয়ান’ থেকে।
স্কলারশিপটি ২০২৫ সালের স্প্রিং সেমিস্টারে দেওয়া হবে। যেসব শিক্ষার্থী ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন এবং আর্থিকভাবে অসচ্ছল, তাঁরাই আবেদনের সুযোগ পাবেন। এই সুযোগ পেতে শিক্ষার্থীদের ৮ জানুয়ারি ২০২৫-এর মধ্যে আইইউবিএটির ওয়েবসাইট থেকে ভর্তি ফরম পূরণ করতে হবে। এরপর ১০ জানুয়ারি অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। প্রতিটি জেলা থেকে পরীক্ষায় উত্তীর্ণ একজন শিক্ষার্থী পাবেন এই ফুল ফ্রি স্কলারশিপ।
স্কলারশিপের বিস্তারিত তথ্য উত্তরা আইইউবিএটি ক্যাম্পাসে সরাসরি যোগাযোগের মাধ্যমে জানা যাবে। এ ছাড়া প্রাসঙ্গিক তথ্য পাওয়া যাবে ০১৮১০০৩০০৪১-৯ নাম্বারে ফোন করেও।
আইইউবিএটিতে স্নাতক পর্যায়ে বিবিএ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইইই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইকোনমিকস, অ্যাগ্রিকালচার, ইংরেজি, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ও নার্সিং বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। পাশাপাশি স্নাতকোত্তর পর্যায়ে এমবিএ, এমপিএইচসহ অন্যান্য প্রোগ্রামেও ভর্তি হওয়া যায়।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১৪ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৯ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
২১ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১ দিন আগে