বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘মানসিক স্বাস্থ্য সচেতনতা ও সুস্থতা’ শীর্ষক একটি ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিইউবিটির ‘আর ইউ ওকে!’ (Are you okay?) কর্মসূচির অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই সেশনের মূল উদ্দেশ্য ছিল মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে মুক্ত আলোচনার সুযোগ সৃষ্টি করে একটি সহানুভূতিশীল ও সহায়ক পরিবেশ গড়ে তোলা।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মাহমুদুর রহমান। তিনি বলেন, ‘মানসিক সুস্থতা রক্ষা শুধু ব্যক্তিগত নয়, এটি একটি প্রাতিষ্ঠানিক ও সামষ্টিক দায়িত্ব। সকলের অংশগ্রহণে একটি সহানুভূতিশীল সমাজ গঠন সম্ভব।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. শওকত আলী। তিনি বলেন, ‘বিইউবিটি সব সময় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সামগ্রিক মঙ্গল ও সুস্থতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি জীবনের ভালোবাসার গুরুত্বও বিশেষভাবে তুলে ধরেন।
মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শক আরাফাত আজাদ আভা তাঁর সমাপনী বক্তব্যে বলেন, ‘মানসিক স্বাস্থ্য সম্পর্কে স্বতঃস্ফূর্ত আলোচনা এবং সহানুভূতির পরিবেশ তৈরি করাই আমাদের সামগ্রিক সুস্থতার মূল চাবিকাঠি।’
এই সেশনে বিইউবিটির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং মানসিক সুস্থতা নিয়ে গঠনমূলক আলোচনায় অংশ নেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, ভবিষ্যতেও এমন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে একটি ইতিবাচক পরিবেশ গড়ে উঠবে।

গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়। এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। ১১ শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।
৩ ঘণ্টা আগে
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে। এর আগে ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে এসএসসির নির্বাচনী (টেস্ট) পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করতে হবে।
৩ ঘণ্টা আগে
বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন আছেন প্রায় ৪ লাখ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন পৌনে ২ লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন আছেন ২৩ হাজারের বেশি শিক্ষক ও কর্মচারী।
৮ ঘণ্টা আগে
উপাচার্য বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, রোবোটিকস, ইন্টারনেট অব থিংস, বিগ ডেটা, ন্যানোটেকনোলজি ও নবায়নযোগ্য জ্বালানির মতো প্রযুক্তির বিস্ময়কর বিকাশ যেমন অভূতপূর্ব সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, তেমনি জলবায়ু পরিবর্তন, দক্ষ জনশক্তির ঘাটতি, প্রযুক্তিগত বৈষম্য ও সাইবার নিরাপত্তার মতো
৯ ঘণ্টা আগে