বেসরকারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) বিশ্ব খাদ্য দিবস ২০২৪ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে কৃষি বিজ্ঞান অনুষদের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। সম্মানিত অতিথি ছিলেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের কমিউনিকেশন অ্যান্ড রিপোর্টার্স (পিসিআর) ইউনিটের হেড অব পার্টনারশিপ কুন লি এবং আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক আবদুর রব। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ কৃষি খাদ্য প্রচেষ্টা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. এম সালাহউদ্দিন এম চৌধুরী, বাংলাদেশ ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং অন অ্যাপ্লাইড নিউট্রিশনের নির্বাহী পরিচালক মো. খোরশেদ আলম এনডিসি এবং বাংলাদেশ ফুড সেফটি (খাদ্য শিল্প ও উৎপাদন) এর সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইইউবিএটির কৃষি বিজ্ঞান অনুষদের ডিন মো. শহীদুল্লাহ মিয়া। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
বিশ্ব খাদ্য দিবস উদ্যাপন উপলক্ষে আইইউবিএটির কৃষি অনুষদের শিক্ষার্থীরা আয়োজন করেন মেলা। মেলায় ছিল ঐতিহ্যবাহী খাবারের বাহারি সমাহার।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) শেষ হয়েছে দুই দিনব্যাপী ‘জেএমসি মিডিয়া বাজ’-এর সপ্তম আসর। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ (জেএমসি) বিভাগের আয়োজনে এবং ইয়ামাহার পৃষ্ঠপোষকতায় ২৮ ও ২৯ সেপ্টেম্বর ড্যাফোডিল স্মার্ট সিটিতে অনুষ্ঠিত হয় এ আয়োজন।
১১ ঘণ্টা আগে
আবেদনে আবদুল্লাহ আল মামুন জানান, অনার্স পরীক্ষায় ৩.৯০ সিজিপিএ পেয়ে তিনি বিভাগে প্রথম স্থান অর্জন করেন। তবে ফার্মেসি বিভাগের সেশনজট ও প্রশাসনিক জটিলতার কারণে তাঁর শিক্ষাবর্ষের পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি। ২০২৫ সালের নভেম্বরে পরীক্ষা শুরু হয়ে ২০২৬ সালের এপ্রিলে শেষ হয় এবং পরে ফলাফল প্রকাশ...
১১ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মো. জাকির হোসেন। তাঁর পদত্যাগের পর নতুন প্রক্টর হিসেবে সাময়িকভাবে দায়িত্ব পেয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হালিম...
১ দিন আগে
যুক্তরাজ্যভিত্তিক ঐতিহ্যবাহী শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭’-এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থান অর্জন করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।
১ দিন আগে