আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) গত শনিবার (১৯ অক্টোবর) নবাগত শিক্ষার্থীদের (ফল ২০২৪-২৫ সেমিস্টার) ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার। তিনি নবাগত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন, যাতে তাঁরা বিশ্ববিদ্যালয় জীবনে সফল হতে পারে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এআইইউবির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মাণ উন্নয়নে এআইউউবি বিশ্বমানের শিক্ষা প্রদানে অঙ্গীকারবদ্ধ এবং নতুন নতুন যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করছে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনশক্তি নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করছে।
এছাড়াও বক্তব্যে প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুর রহমান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মনজুর এইচ খান এবং বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান পদ্ধতি, নিয়মনীতি ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তারা। নবাগত শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

শিক্ষাগত যোগ্যতা শিথিলের কোনো রকম প্রশ্নই ওঠে না। বরং শিক্ষাগত যোগ্যতা ধাপে ধাপে ঠিক আছে কি না, এটা দেখার জন্য প্রথম যাচাই বাছাই করবে ইউএনও, তারপর করবে ডিসি, তারপর তিনটি নাম পাঠাবে স্ব–স্ব বোর্ডে...
১২ ঘণ্টা আগে
আইনি জটিলতায় দীর্ঘদিন স্থগিত থাকা ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হতে পারে। পরীক্ষাটি ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত চার দিনে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
১৪ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, বিলম্ব ফিসহ ফরম পূরণ ও ফি পরিশোধ করা যাবে ৩১ মার্চ পর্যন্ত।
৩ দিন আগে
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্কুল ও কলেজের শীর্ষ পদে (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক) নিয়োগ পেতে ন্যূনতম ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
৩ দিন আগে