Ajker Patrika

‎জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৬ ‎জুলাইয়ের দুই পরীক্ষা স্থগিত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
‎জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৬ ‎জুলাইয়ের দুই পরীক্ষা স্থগিত

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ১৬ জুলাইয়ের অনুষ্ঠিতব্য মাস্টার্স ও ডিগ্রি পাস কোর্সের দুটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই জানান।

‎তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ১৬ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য প্রিলিমিনারি টু মাস্টার্স ও ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ জুলাই ২০২৬ তারিখে এবং প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা হবে ১১ আগস্ট ২০২৬ তারিখে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত