
পাহাড় বা সমতলের বিভিন্ন জাতিসত্তার মানুষের সংস্কৃতি, জীবনযাত্রা ও খাবারের বৈচিত্র্য তুলে ধরতে কুমিল্লায় প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘ইন্ডিজেনাস ফুড অ্যান্ড কালচারাল এক্সিবিশন-২০২৪ ’।
২০ ফেব্রুয়ারি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ছাত্র সংসদের উদ্যোগে এ প্রদর্শনের আয়োজন করা হয়। এতে প্রদর্শন করা হয় চাকমাদের ঐতিহ্যবাহী পোশাক পিনোন-হাদি, হুত্তি, হুল্লি এবং মানচিত্রে বাংলাদেশে অবস্থিত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অবস্থান। পাশাপাশি প্রদর্শন করা হয় চাকমা, মারমা ও ত্রিপুরাদের জনপ্রিয় খাবারের সমাহার, যা জুম থেকে উৎপাদিত চাল, সবজি ও শুঁটকিসহ নানা উপকরণ দিয়ে তৈরি করা হয়। সেই সঙ্গে এক্সিবিশনের একপাশে প্রদর্শন করা হয় ফটো কনটেস্টে অংশগ্রহণকারী চিত্রগ্রাহকদের পাঠানো ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনযাত্রার সঙ্গে সম্পৃক্ত ৫০ টির বেশি স্থিরচিত্র।
প্রদর্শনীতে মূল আকর্ষণ ছিল মারমাদের ঐতিহ্যবাহী খাবার ‘মুন্ডি’। এ ছাড় প্রদর্শনীতে ত্রিপুরাদের বিভিন্ন খাবারের মধ্যে ছিল ওয়ান পুংজাক, ওয়ান বেলাপ, মাইসি দিয়ে তৈরি পায়েস, বুট সংজাক, থাইপং, থাবুচুক, ওয়ান বুদু ও মকাম বা ভুট্টা।
চাকমাদের খাবারের মধ্যে ছিল পাজন, পাহাড়ি বিন্নি চালের পায়েস, দুই ধরনের কলা পিঠা, ব্যাম্বো চিকেন ও চিকেন লাক্সু।
এই আয়োজন নিয়ে থিয়েটার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হান্নান রহিম জানান, ‘এ হলো পাহাড়ে বসবাসরত মানুষের সংগ্রামী জীবন নিয়ে ছবি প্রদর্শনী। এ রকম অনুষ্ঠান প্রতিবছর আরও বড় পরিসরে হোক সে আশাই করছি।’
আদিবাসী ছাত্র সংসদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইতু চাকমা জানান, ‘এই আয়োজন মূলত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য ছিল বাঙালিদের পাশাপাশি আমাদের দেশে যে আরও অনেক জাতিসত্তার মানুষ রয়েছেন, তা জানান দেওয়া। যাঁদের রয়েছে নিজস্ব ভাষা ও যুগ যুগ ধরে লালিত স্বীয় সংস্কৃতি। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনযাত্রা স্থিরচিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে অনেকের মনে যে ভ্রান্ত ধারণা থাকে, তা দূর হয়।’

নোট-গাইড পড়েই তো ছেলে-মেয়েরা পাস করে যায়। হ্যাঁ, পাস করে যায়, কিন্তু বিষয়টি মোটেও শিখে যায় না! তুমি নিজেই বলো, ট্রেলার দেখে কি সিনেমা দেখা হয়? যেকোনো গাইড তোমাকে দেয় উত্তরটা, আর আমি দেখাই উত্তরে পৌঁছানোর পথটা।
৫ ঘণ্টা আগে
বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী পিএইচডি গবেষকদের আকৃষ্ট করতে ১০ কোটি ডলারের বৃত্তি কর্মসূচি চালু করেছে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়। ‘প্রেসিডেন্টস ইমপ্যাক্ট স্কলারশিপ প্রোগ্রাম’ নামের এ উদ্যোগের মাধ্যমে কানাডা ও বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী গবেষকদের সুযোগ দেওয়ার পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয়টি।
৬ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
২০ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত আনুষ্ঠানিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আজ বুধবার সকালে উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
২০ ঘণ্টা আগে