
ছাত্র সংসদ নির্বাচন সামনে রেখে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্ররাজনীতির ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) অতিরিক্ত রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ আগস্ট প্রক্টরিয়াল কমিটির সঙ্গে সর্বদলীয় ছাত্রসংগঠনের মতবিনিময় সভায় সর্বসম্মত সুপারিশের ভিত্তিতে ২০২৪ সালের ৬ নভেম্বর জারি করা ছাত্ররাজনীতির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে।
তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে শিক্ষার্থীদের কল্যাণমূলক রাজনৈতিক কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অনুমোদনক্রমে পরিচালনা করতে হবে। সব একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ও আবাসিক হলে আগের মতো মিটিং ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।
আসন্ন শাকসু নির্বাচনে প্যানেল গঠন ও প্যানেল পরিচিতিমূলক সব অনুষ্ঠান হল প্রশাসনের অনুমতি সাপেক্ষে আয়োজন করা যাবে।

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’—এই অমর পঙ্ক্তি আজও বাঙালির হৃদয়ে ধ্বনিত হয়। একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠার জন্য তরুণেরা জীবন উৎসর্গ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
১৫ ঘণ্টা আগে
টানা চার বছর প্রতিটি সেমিস্টারে সিজিপিএ-৪-এ ৪। শুনতে যতটা সহজ, বাস্তবে আসলে ততটাই কঠিন। কিন্তু সেই কঠিন কাজই করে দেখিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে সদ্য স্নাতক সম্পন্ন করা মোছা. স্বপ্নীল আক্তার নূ।
১৬ ঘণ্টা আগে
উচ্চশিক্ষার জন্য যাঁরা বিদেশের মাটিতে পা রাখার স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য নতুন দুয়ার খুলে দিল অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি। ২০২৬ শিক্ষাবর্ষের জন্য মর্যাদাপূর্ণ ‘আরটিপি স্টাইপেন্ড স্কলারশিপ’-এর আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে।
১৬ ঘণ্টা আগে
বর্তমানে উচ্চশিক্ষা কিংবা অভিবাসনের স্বপ্ন পূরণে আইইএলটিএস একটি অপরিহার্য ধাপ। সাম্প্রতিক সময়ে পরীক্ষার্থীদের বড় অংশই বেছে নিচ্ছেন কম্পিউটার-বেইজড আইইএলটিএস। তবে শুধু পরীক্ষার পদ্ধতি পরিবর্তন করলেই কাঙ্ক্ষিত স্কোর আসে না; প্রয়োজন সঠিক কৌশল, নিয়মিত অনুশীলন এবং উপযুক্ত অনলাইন রিসোর্সের ব্যবহা
১৬ ঘণ্টা আগে