ইস্টার সানডে, শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদ উল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে দীর্ঘ ১৭ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। তবে এই ছুটিতে খোলা থাকবে একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ছুটিসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আইনুল ইসলাম বলেন, আগামী ২৯ ও ৩০ তারিখ শুক্র, শনিবার হওয়ায় ৩১ মার্চ থেকে অফিশিয়াল ছুটি শুরু হচ্ছে। এই ছুটি চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। তবে বিশ্ববিদ্যালয়ের সব অফিস, দপ্তর ইনস্টিটিউট বন্ধ হবে আগামী ৭ এপ্রিল থেকে। আগামী ১৫ এপ্রিল থেকে ক্লাস ও সব অফিস, দপ্তর খুলবে।
এদিকে এই ছুটির মধ্যে নারী শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে একমাত্র ছাত্রী হলটি খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে হলটির প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘হল বন্ধ রাখলে সুবিধা হতো; তবে এই ছুটিতে আমরা হল খোলা রাখব।’

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ও ভারতের পাঞ্জাবের চিতকারা ইউনিভার্সিটি রাজপুরার মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ভারতের পাঞ্জাবের রাজপুরায় অবস্থিত চিতকারা ইউনিভার্সিটির চ্যান্সেলরস সেক্রেটারিয়েটে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়...
৫ ঘণ্টা আগে
সনদ জাল বা ভুয়া বলে চিহ্নিত হওয়া আরও ১৪১ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন মাদ্রাসার ১১৪ জন, কলেজ পর্যায়ের ২৪ জন এবং কারিগরি পর্যায়ের ৩ জন শিক্ষক।
৮ ঘণ্টা আগে
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানবিক, আধুনিক এবং মৌলিক গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, নৈতিক শিক্ষা ও দক্ষ মানবসম্পদ তৈরির জন্য পরিচিত হবে। এ ছাড়া গুণগত শিক্ষা ও বাস্তবমুখী জ্ঞানচর্চা নিশ্চিত করা; যেখানে জ্ঞান শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; নৈতিকতা এবং দক্ষতার মধ্য দিয়ে সমাজ...
১৭ ঘণ্টা আগে
বিশ্বের দক্ষিণাঞ্চলের দেশগুলোর সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা বিনিময় আরও শক্তিশালী করতে নতুন ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্ম ‘ট্রপি-লার্ন’ চালু করেছে চীন। সাম্প্রতিক চীনের হাইনান প্রদেশের হাইখৌ শহরে অনুষ্ঠিত ২০২৬ সালের লিগ অব ট্রপিক্যাল ইউনিভার্সিটিজ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ প্ল্যাটফর্মের..
১৮ ঘণ্টা আগে