সম্প্রতি দেশজুড়ে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীবৃন্দ যে কষ্ট এবং কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তাতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি) কর্তৃপক্ষ গভীরভাবে চিন্তিত। এআইইইউবির যে সকল শিক্ষার্থীবৃন্দ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বর্তমান পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের নিয়ে এআইইউবি কর্তৃপক্ষ গভীরভাবে উদ্বিগ্ন।
এআইইউবির ছাত্র-ছাত্রীবৃন্দের সুস্থতা এবং সার্বিক নিরাপত্তা, আমাদের নিকট সর্বাধিক এবং বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এআইইউবি এই কঠিন সময়ে শিক্ষার্থীদের এবং তাঁদের পরিবারকে সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জরুরি চিকিৎসা সেবা, আইনি সহায়তা এবং মানসিক স্বাস্থ্য সেবাসমূহ প্রদানের জন্য একটি ‘জরুরি সেবা প্রদান টিম’ (ইমার্জেন্সি রেসপন্স টিম) গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনে এআইইউবি ওয়েবসাইটে প্রদত্ত হটলাইন নম্বরসমূহে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমরা এই কঠিন সময়ে শিক্ষার্থীদের এবং তাঁদের পরিবারকে যথাযোগ্য সহায়তা প্রদান করার জন্য প্রস্তুত। এআইইউবি কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছে।

শিক্ষাগত যোগ্যতা শিথিলের কোনো রকম প্রশ্নই ওঠে না। বরং শিক্ষাগত যোগ্যতা ধাপে ধাপে ঠিক আছে কি না, এটা দেখার জন্য প্রথম যাচাই বাছাই করবে ইউএনও, তারপর করবে ডিসি, তারপর তিনটি নাম পাঠাবে স্ব–স্ব বোর্ডে...
১২ ঘণ্টা আগে
আইনি জটিলতায় দীর্ঘদিন স্থগিত থাকা ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হতে পারে। পরীক্ষাটি ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত চার দিনে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
১৪ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, বিলম্ব ফিসহ ফরম পূরণ ও ফি পরিশোধ করা যাবে ৩১ মার্চ পর্যন্ত।
৩ দিন আগে
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্কুল ও কলেজের শীর্ষ পদে (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক) নিয়োগ পেতে ন্যূনতম ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
৩ দিন আগে