
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে তিনি এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
পদত্যাগের ঘোষণা দিয়ে অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, ‘নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করতে গিয়ে একের পর এক অনিয়মের মুখোমুখি হয়েছি। লেভেল প্লেয়িং ফিল্ড বলতে আমরা যা বুঝি নির্বাচনে, সেটি ছিল না। আমি যাতে পদত্যাগ না করি, সে জন্য গতকাল (বৃহস্পতিবার) থেকেই আমার ওপর চাপ ছিল, তবু আমি পদত্যাগ করছি।’
অধ্যাপক মাফরুহী সাত্তার আরও বলেন, ‘আজ বিকেলে প্রধান নির্বাচন কমিশনার একটি সভা ডেকেছিলেন। আমরা দীর্ঘ সময় বৈঠক করেছি। একপর্যায়ে আমি নামাজ পড়তে যাই, ফিরে এসে দেখি, ভোট গণনা শুরু হয়ে গেছে। আমি বারবার অনুরোধ করেছি, অভিযোগ ও সমস্যাগুলো যাচাই হওয়া পর্যন্ত ভোট গণনা স্থগিত রাখা হোক এবং সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের দিকে মনোনিবেশ করা হোক। কিন্তু আমার চেষ্টা ব্যর্থ হয়েছে।’
অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, ‘আমি চাপের মুখে পদত্যাগ করিনি। আমি কখনো কাউকে ভয় করিনি, এখনো করব না। আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে, আমি সে সিদ্ধান্ত নিয়েছি। আমি কোনো দায় নেব না।’
মাফরুহী সাত্তার আরও বলেন, ‘নির্বাচন চলাকালে দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে পড়লেও নির্বাচনী কার্যক্রমে অংশ নিয়েছি। তবে নির্বাচনের নানা অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে আমি কমিশনের সদস্যপদ থেকে পদত্যাগ করলাম।’
অধ্যাপক মাফরুহী সাত্তার বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক এবং বিএনপিপন্থী জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। তিনি জাকসু নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এদিকে অনিয়মের অভিযোগে ছাত্রদল-সমর্থিত প্যানেলসহ পাঁচটি প্যানেল নির্বাচন বর্জন করে। তাদের অভিযোগ, ভোট গ্রহণ ও গণনায় নানা অনিয়ম হয়েছে, যার কারণে তারা নির্বাচন বর্জন করেছে।
এ ছাড়া নির্বাচনের ফলাফল দেরিতে ঘোষণা হওয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ প্রকাশ পেয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ব্যালট পেপার আলাদা করা, ম্যানুয়ালি টেস্ট রান করা ও গণনাপ্রক্রিয়ায় সময় লাগার কারণে ফলাফল ঘোষণা দেরিতে হয়েছে।

চট্টগ্রাম বোর্ডে আজ ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিমের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এরপর ২২ আগস্ট আইসিটি, ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং ২৭ আগস্ট এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে।
২ ঘণ্টা আগে
শিক্ষার্থী, প্রশিক্ষক ও পেশাজীবীদের জন্য অতিপরিচিত ও প্রয়োজনীয় একটি মাধ্যম পাওয়ার পয়েন্ট। সব ধরনের দাপ্তরিক কাজে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করা হয়। তথ্য ও ভাবনাকে সহজে তুলে ধরতে এর ব্যবহার বেশ কার্যকর। তবে শুধু তথ্য সাজালেই আকর্ষণীয় প্রেজেন্টেশন হয় না।
৩ ঘণ্টা আগে
সুইডেনে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য এসেছে নতুন সুযোগ। দেশটির ডালার্না বিশ্ববিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পড়ার জন্য দেওয়া হচ্ছে বৃত্তি। আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ভালো একাডেমিক ফল, ইংরেজিতে দক্ষতা এবং পড়াশোনায় আগ্রহ থাকলে বৃত্তি পাওয়ার ক্ষেত্রে
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী (ফ্রিডম ২৫০) উদ্যাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ‘আমেরিকান ফাউন্ডার্স মিউজিয়াম এক্সিবিশন’ অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসের ডি-বিল্ডিং লবিতে যৌথভাবে এই প্রদর্শনীটির আয়োজন করা হয়...
১৩ ঘণ্টা আগে