
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদ্যাপিত হয়েছে। ধর্মীয় রীতি অনুসারে বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতী পূজার আয়োজন করা হয়।
গতকাল সোমবার সকালে দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রসাদ বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি আজিম উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক আবদুর রব খান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
শুভেচ্ছা বক্তব্যে অধ্যাপক আবদুর রব খান বলেন, ‘এই পূজা আমাদের প্রতিষ্ঠানের অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলন। এনএসইউতে ভিন্ন সংস্কৃতি ও ধর্মের শিক্ষার্থীরা একসঙ্গে সমাজ ও দেশের অগ্রগতিতে অবদান রাখতে পারে।’

প্রধান অতিথি বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘একটি সুন্দর সমাজ গঠনের জন্য ধর্মবর্ণ-নির্বিশেষে সবাইকে সম্প্রীতি বজায় রাখতে হবে। পাশাপাশি জ্ঞান ও মানবিকতাকে গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে।’
উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘নর্থ সাউথ ইউনিভার্সিটি অসাম্প্রদায়িক চেতনা লালন করে, যেখানে সব ধর্ম ও সংস্কৃতির মানুষ মিলেমিশে একটি পরিবার হয়ে ওঠে।’
সন্ধ্যায় আরতির মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়। এ সময় বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা সরস্বতী দেবীর আশীর্বাদ লাভের জন্য প্রার্থনা করেন।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) উপাচার্যবিরোধী আন্দোলন ঘিরে শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। হামলার প্রতিবাদে আন্দোলনকারীরা জড়িতদের বিচারের দাবিতে টানা কর্মসূচি পালন করছেন।
২ ঘণ্টা আগে
শিক্ষামন্ত্রী বলেন, ‘সেশনজট সম্পূর্ণভাবে বন্ধ করতে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি ও একাডেমিক কার্যক্রম নিয়মিত করা হবে। লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার ৩১ ডিসেম্বরের মধ্যে সমাপ্ত করা।’
৫ ঘণ্টা আগে
সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে (২০২৬-২৭) সভাপতি নির্বাচিত হয়েছেন এশিয়া পোস্টের স্টাফ রিপোর্টার এইচ এম মাহিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন স্টার নিউজের রিপোর্টার এইচ এম ইমরান হোসাইন।
১১ ঘণ্টা আগে
শিক্ষা আনন্দের বিষয় হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী মিলন বলেন, ‘শিক্ষা হবে প্রজেক্টের মধ্য দিয়ে। দেখো না আজকে উন্নত বিশ্বে কী রয়েছে। আমরা এখনো সেই আমাদের সময়কার গতানুগতিকভাবেই রয়েছি। চাপিয়ে দেওয়া পাঠ্যপুস্তক, কোনো প্রজেক্ট নেই এবং শুধু জিপিএ (এ প্লাস) পেলেই অভিভাবকেরা সন্তুষ্ট...
১১ ঘণ্টা আগে