
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে সৃষ্ট জটিলতায় এক ঘণ্টা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা হল কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ ছিল।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে ভোট কারচুপির অভিযোগ এনে ভোটকেন্দ্রে প্রবেশ করেন ছাত্রদলের ভিপি পদপ্রার্থী শেখ সাদি হাসান। এ সময় সব ভোটারকে এবং নারী প্রার্থীকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এতে হলের শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিবাদ জানালে ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ রাখা হয়। তবে দেড়টার দিকে আবার ভোট গ্রহণ শুরু হয়েছে।
এ বিষয়ে শিক্ষা ও গবেষণা সম্পাদক পদপ্রার্থী ফারহানা বিনতে জিগার ফারিনা বলেন, ‘একটা মেয়েদের হলে এরকমভাবে ছেলেরা ঢুকে গেলে এখানে মেয়েদের নিরাপত্তা থাকে না। সে একেবারে দ্বিতীয় তলায় চলে গিয়েছিল, আমরা এটার প্রতিবাদ জানাই।’
এ বিষয়ে নির্বাচন কমিশনের সদস্যসচিব বলেন, ‘এখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। তবে সেটা সেরকম কোনো প্রভাব ফেলতে পারেনি। আমরা পুনরায় ভোট গ্রহণ শুরু করেছি।’

গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়। এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। ১১ শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।
১১ ঘণ্টা আগে
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে। এর আগে ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে এসএসসির নির্বাচনী (টেস্ট) পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করতে হবে।
১২ ঘণ্টা আগে
বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন আছেন প্রায় ৪ লাখ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন পৌনে ২ লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন আছেন ২৩ হাজারের বেশি শিক্ষক ও কর্মচারী।
১৬ ঘণ্টা আগে
উপাচার্য বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, রোবোটিকস, ইন্টারনেট অব থিংস, বিগ ডেটা, ন্যানোটেকনোলজি ও নবায়নযোগ্য জ্বালানির মতো প্রযুক্তির বিস্ময়কর বিকাশ যেমন অভূতপূর্ব সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, তেমনি জলবায়ু পরিবর্তন, দক্ষ জনশক্তির ঘাটতি, প্রযুক্তিগত বৈষম্য ও সাইবার নিরাপত্তার মতো
১৭ ঘণ্টা আগে