বিশ্বের অন্যতম প্রভাবশালী নারী অপরাহ উইনফ্রে। তিনি ‘দি অপরাহ উইনফ্রে শো’র মাধ্যমে আমেরিকার টেলিভিশন প্রোগ্রামে ইতিহাস গড়ে তুলেছেন। অপরাহ উইনফ্রে শুধুই সফলতার প্রতীক নন, তিনি সাহস ও অন্তর্দৃষ্টির প্রতিচ্ছবি। তাঁর নেওয়া অসংখ্য সাক্ষাৎকার—দালাই লামা, নেলসন ম্যান্ডেলা থেকে শুরু করে সমাজ বদলে দেওয়া মানুষদের অভিজ্ঞতা কোটি মানুষের জীবনে অনুপ্রেরণা হিসেবে কাজে লেগেছে। আমেরিকান জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বস অবলম্বনে অনুবাদ করেছেন মুসাররাত আবির।
চলুন, একনজরে দেখে নিই উইনফ্রের সেই সাতটি জীবনপাঠ, যা আজও আমাদের চলার পথের প্রেরণা হয়ে ওঠে:
নিজের সেরাটা দিন
ভাগ্য আসে যখন প্রস্তুতির সঙ্গে সুযোগের দেখা হয়। এ বিশ্বাসই উইনফ্রেকে গড়েছে। তাঁর মতে, প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত—একটি সম্ভাবনার বীজ। তুমি হয়তো জানো না, আগামীকাল কী হবে; কিন্তু আজ নিজের সেরাটা দিলে আগামীকালের দরজাও খুলে যাবে। সময় কখনো অপচয় করার জন্য নয়, এটি প্রতিদিন নিজেকে আরও প্রস্তুত করে তোলার জন্য।
নিজের শক্তির উৎস খুঁজে নাও, ‘তুমি কেবল তোমার শো নয়, তুমি অনেক বড় কিছু।’ অপরাহ অনেকবার শুনেছেন—শো ছাড়া তিনি কিছুই না। কিন্তু তিনি জানতেন তাঁর মূল্য কোথায়। তাঁর শক্তি আসে ভেতর থেকে। নিজেকে জানো, নিজের সৃষ্টিশীলতার জায়গাটা খুঁজে বের করো। একটি কাজ খুঁজে নাও, যেখানে তুমি আনন্দ পাও, যেখানে তুমি নিজের মতো করে নিজেকে প্রকাশ করতে পারো।
সব দিন ভালো যাবে না
‘না’ মানে শেষ নয়, ‘না’ মানে শুধুই—‘এখন নয়’। জীবন কখনো সরলরেখা নয়। সব দিন সমান ভালো যাবে না, সব প্রয়াসে সফলতা আসবে না।
কিন্তু প্রত্যাখ্যান মানেই থেমে যাওয়া নয়। সময়কে বুঝে, সুযোগের জন্য অপেক্ষা করাই কখনো কখনো সবচেয়ে সাহসী সিদ্ধান্ত।
নিজের ভেতরের কণ্ঠকে বিশ্বাস করো
‘তোমার অন্তর্দৃষ্টি হলো তোমার সবচেয়ে নির্ভরযোগ্য গাইড।’
অন্তর্দৃষ্টি নিয়ে আমরা অনেকেই উদাসীন। কিন্তু অপরাহ বলেন, এটাই আসলে তোমার ভেতরের কম্পাস। নিজেকে বোঝো, শুনতে শেখো, অনুভব করো—তোমার মন বলছে কী। সঠিক সিদ্ধান্তের মূল সেখানে, বাইরের চিৎকারে নয়—ভেতরের নীরব সাহসেই।
যা আছে, তাতেই কৃতজ্ঞ থাকো
‘যা নেই, তার জন্য কষ্ট না পেয়ে যা আছে, তার জন্য কৃতজ্ঞ হও।’ চাওয়ার কোনো শেষ নেই। কিন্তু তৃপ্তি আসে কৃতজ্ঞতা থেকে। যদি প্রতিদিনের ছোট প্রাপ্তিগুলোকে উপভোগ করতে পারো, তাহলেই জীবনে স্বস্তি আসবে। কৃতজ্ঞতা শুধুই ভদ্রতা নয়, এটা একটা জীবনদর্শন।
ভয়কে জয় করো
একজন রানি ব্যর্থতাকে ভয় পান না। ব্যর্থতা সফলতার আরেক ধাপ। ভয় সাফল্যের সবচেয়ে বড় শত্রু। আমরা যতটা না পারি, তার চেয়ে বেশি থেমে থাকি ভয় থেকে। অপরাহর উপদেশ—রানির মতো ভাবো। আত্মবিশ্বাসী হও, ব্যর্থতা থেকে শেখো। ভয় কাটিয়ে ওঠো, সফলতা তখন তোমার দিকে নিজেই এগিয়ে আসবে।
ভুল থেকে শেখো
ভুল করা দোষ নয়, কিন্তু ভুল থেকে না শেখাটা অপচয়। জীবনে ভুল হবেই—তা স্বাভাবিক। কিন্তু সেই ভুল থেকে শিক্ষা না নিতে পারা মানে নিজেকে অন্ধকারে রাখা। অপরাহ বলেছিলেন, ক্ষতের জায়গায় প্রলেপ নয়, সেখানে যেন জ্ঞান গজায়। প্রতিটি ভুল হোক একটি নতুন পাঠের জন্মস্থান।
অপরাহ উইনফ্রে আমাদের দেখিয়েছেন, জীবন মানে কেবল সফলতার গল্প নয়; এটা লড়াই, আত্ম-অন্বেষণ, ব্যর্থতা থেকে শেখা আর অন্তর্দৃষ্টি দিয়ে পথ খোঁজার গল্প। তাঁর জীবনের পাঠগুলো কেবল অনুপ্রেরণা নয়—এগুলো আমাদের প্রত্যেকের জন্য একেকটি নকশা, যার মাধ্যমে গড়ে তুলতে পারি নতুন একটি আমি।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এমআইইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৬০তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটরিয়ামে সিএসই ক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৮ ঘণ্টা আগে
তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যদের দায়িত্ব দিয়েছে সরকার। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা আলাদা প্রজ্ঞাপনে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
নতুন নীতিমালা অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের নেতৃত্বে গঠিত কমিটির মাধ্যমে সরকারি কলেজের প্রভাষক ও সহকারী অধ্যাপকদের এবং অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে গঠিত কমিটির মাধ্যমে সহযোগী অধ্যাপকদের বদলি পদায়ন করা হবে...
১২ ঘণ্টা আগে
অধ্যাপক মাহবুব উল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ ও উন্নয়ন অধ্যায়ন বিভাগের সাবেক অধ্যাপক। বাংলাদেশ অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য হিসাবেও দায়িত্ব পালন করেছেন...
১২ ঘণ্টা আগে