
নীলফামারীর ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন নেছা মুজিব বালিকা উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল চার শিক্ষার্থী। তবে তাদের কেউ পাস করতে পারেনি। গত বছরও বিদ্যালয়টির দুজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তারাও পাস করতে পারেনি।
আজ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদ্যালয়টিতে বর্তমানে প্রধান শিক্ষকসহ ১২ জন শিক্ষক ও তিনজন কর্মচারী রয়েছেন। বিদ্যালয়টি একাডেমিক স্বীকৃতি পায় ২০১১ সালের জানুয়ারিতে। কাগজে-কলমে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা দেখানো হয়েছে ১৭৫ জন।
আজ বেলা ৩টার দিকে সরেজমিনে ওই বিদ্যালয়ে গিয়ে তালাবন্ধ পাওয়া যায়। মাঠে বেঁধে রাখা হয়েছে গরু-ছাগল।
স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যালয়টি বেশির ভাগ সময় বন্ধ থাকে। মাঝেমধ্যে দুই-একজন শিক্ষক-কর্মচারী এলেও শিক্ষার্থীর দেখা মেলে না।
এ বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হাবিব সরকারের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি তা ধরেননি। পরে তাঁর বাড়িতে গেলেও দেখা মেলেনি।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মজিবর রহমান বলেন, এবার এসএসসি পরীক্ষার্থী চারজন ছিল। তবে কেউ পাস করেনি।
ডিমলার উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম আজকের পত্রিকাকে বলেন, গত বছর শেখ ফজিলাতুন নেছা মুজিব বালিকা উচ্চবিদ্যালয় থেকে দুই শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তারা সবাই ফেল করেছিল। এবার অংশ নেয় চারজন। তারাও ফেল করেছে। পরপর দুবার ফলাফল শূন্য। কেন এমন ফল হয়েছে—বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পদক্ষেপ নেওয়া হবে।

শিক্ষা প্রতিষ্ঠানে ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ চালুর সিদ্ধান্ত স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ শনিবার (১৪ মার্চ) মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
১৩ ঘণ্টা আগে
প্যারাগ্রাফ একটি লেখার প্রাণ। ছোট্ট এই গঠনেই একটি ভাবনা পূর্ণতা পায়, স্পষ্ট হয় যুক্তি। একটি সুগঠিত প্যারাগ্রাফে থাকে স্পষ্ট একটি মূল বক্তব্য। মাঝখানে থাকে একটা বিবরণ। আর শেষে থাকে ভাবনার সংক্ষিপ্ত সমাপ্তি।
১৬ ঘণ্টা আগে
ভূমধ্যসাগরের কোলে অবস্থিত দ্বীপরাষ্ট্র মাল্টার ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব মাল্টা। বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বৃত্তি ঘোষণা করেছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয়, এমন যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
১৭ ঘণ্টা আগে
শিক্ষাগত যোগ্যতা শিথিলের কোনো রকম প্রশ্নই ওঠে না। বরং শিক্ষাগত যোগ্যতা ধাপে ধাপে ঠিক আছে কি না, এটা দেখার জন্য প্রথম যাচাই বাছাই করবে ইউএনও, তারপর করবে ডিসি, তারপর তিনটি নাম পাঠাবে স্ব–স্ব বোর্ডে...
১ দিন আগে