
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাউথইস্ট ইউনিভার্সিটির চার শহিদসহ সব শহিদ ও আহতদের স্মরণে ‘আত্মত্যাগের চেতনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাউথইস্ট ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইউসুফ মাহবুবুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা, এ এফ হাসান আরিফ। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শাইখ মাহদী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম।
অনুষ্ঠানে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ, জাতীয় নাগরিক কমিটির লেখক ও সদস্য তুহিন খান, রাজনীতি বিশ্লেষক সাইয়্যেদ আব্দুল্লাহ, সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য এম মোফাজ্জল হোসেন এবং স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন ফারহানা হেলাল মেহতাব।
শহিদ পরিবারের বিভিন্ন সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁদের হাতে বিশ্ববিদ্যায়ের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ট্রেজারার, ডিনরা, বিভাগীয় প্রধানেরা, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
অতিথিরা স্বৈরাচার পতন আন্দোলনে সব শহিদ ও আহতদের আত্মত্যাগের কথা তুলে ধরে আগামীর একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। শহিদদের রক্ত যেন বৃথা না যায়, তার জন্য ছাত্রসমাজকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে আহ্বান জানান তাঁরা।

জাতীয় বিশ্ববিদ্যালয় এখন ব্যাপক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকেই শিক্ষা, প্রশাসন ও সেবার মানোন্নয়নে সময়োপযোগী ও বহুমাত্রিক উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে। প্রশাসনিক কার্যক্রমকে আরও স্বচ্ছ, গতিশীল ও দ্রুততর করতে তথ্যপ্রযুক্তিনির্ভর বিভিন্ন ব্যবস্থা...
১২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আর্থিক অনিয়মের দায়ে শাস্তিপ্রাপ্ত এক কর্মকর্তাকে শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে ক্যাম্পাসে সমালোচনার সৃষ্টি হয়েছে।
১৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন বিশ্বের লাখো শিক্ষার্থী। সেই স্বপ্নের পথে এবার যুক্ত হচ্ছে নতুন শর্ত। প্রস্তাবিত নীতি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে পড়তে যেতে আগের তুলনায় বেশি কাগজপত্র জমা দিতে হবে, মানতে হবে নির্ধারিত সময়সীমা। একই সঙ্গে বাড়বে অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগও।
১৯ ঘণ্টা আগে
দেশের লাখো তরুণের স্বপ্নের নাম বিসিএস। কিন্তু সেই স্বপ্নের পথ খুব সহজ নয়। বিশাল সিলেবাস, কঠিন প্রতিযোগিতা আর দীর্ঘ প্রস্তুতির কথা ভেবে অনেকে শুরুতে দমে যান। অনেকের ধারণা, পড়া মুখস্থ করলেই সফল হওয়া যায়। কিন্তু বাস্তবতা ভিন্ন।
১৯ ঘণ্টা আগে