দেশের অন্যতম ই-লার্নিং প্ল্যাটফর্ম ‘টেন মিনিট স্কুল’ উন্মোচন করল তাদের নতুন একাডেমিক প্রোডাক্ট ‘অনলাইনে অফলাইন লার্নিং’। আজ রোববার রাজধানীর জনতা টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের জন্য নতুন এই প্রোডাক্ট উন্মোচন করা হয়।
সংবাদ সম্মেলনে একাডেমিক প্রোডাক্টটি সম্পর্কে জানানো হয়, পঞ্চম-দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য এ কোর্সটি সাজানো হয়েছে। প্রোডাক্টিতে পঞ্চম-সপ্তম শ্রেণির জন্য গণিত, অষ্টম শ্রেণির জন্য গণিত এবং সাধারণ বিজ্ঞান এবং নবম-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিভাগের মূল বিষয়গুলোর ওপর নির্দেশিকা তৈরি করা হয়েছে। বাংলাদেশের সেরা এবং দক্ষ শিক্ষকদের সমন্বয়ে তারা এই নির্দেশিকাগুলো তৈরি করেছেন। শিক্ষার্থীরা নিজেদের সমস্যাগুলো সমাধানে ঘরে বসেই ক্লাসগুলো করতে পারবেন।
কোর্সটির মধ্যে একজন শিক্ষার্থী রেকর্ডেড ক্লাস পাবেন। ক্লাসের মাঝে শিক্ষককে প্রশ্ন করার সুযোগ এবং নবম-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য রয়েছে টেস্ট পেপার সমাধানের ব্যবস্থা। শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে 10 ms. app লিংকটি ব্যবহার করে বাংলাদেশের সেরা এবং দক্ষ শিক্ষকদের ক্লাসগুলো করতে পারবে।
সংবাদ সম্মেলনে ‘টেন মিনিট স্কুল’-এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক বলেন, ‘টেন মিনিট স্কুলের মাধ্যমে আমরা সবসময় চেয়েছি শিক্ষার্থীদের গতানুগতিক ব্যবস্থার বাইরে গিয়ে নতুনভাবে সবকিছুর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার। যাতে তারা নিজেদের পড়াশোনাকে আরও আনন্দের সঙ্গে শিখতে পারে। তারা যেন নতুন কিছু শিখতে নিজেদের উদ্বুদ্ধ করে। আমাদের নতুন এই একাডেমিক নির্দেশিকা শিক্ষার্থীদের যেমন পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি করবে, পাশাপাশি তাদের সর্বোচ্চ সাফল্য অর্জন করতেও সাহায্য করবে।’
প্রোডাক্ট উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টেন মিনিট স্কুলের হেড অব এইচ আর মুনজেরিন শহীদ, মার্কেটিং লিড মুফাসসাল সাইফ, পিআর এন্ড কমিউনিকেশন ম্যানেজার আবদুল্লাহ আল শিহাব প্রমুখ।
অনলাইন ই-লার্নিং প্লাটফর্ম ‘টেন মিনিট স্কুল’ ২০১৫ সালে যাত্রা শুরু করে। প্রথমে একাডেমিক বিষয়ে শিক্ষার্থীদের পাঠদানের মাধ্যমে তাদের যাত্রা শুরু করলেও বর্তমানে বিভিন্ন একাডেমিক, স্কিল ডেভেলপমেন্ট, চাকুরির প্রস্তুতি কোর্সসহ বিভিন্ন কোর্সের সমন্বয়ে লক্ষাধিক শিক্ষার্থীদের পাঠদান করছে।

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা ৬ জুন শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
৪ মিনিট আগে
শিক্ষকসংকট মোকাবিলায় এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্যও ‘রিসোর্স পুল’ গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এই পুলে অন্তর্ভুক্ত থাকবেন অবসরপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকেরা। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা দেখা দিলে তাঁরা পাঠদান কার্যক্রমে অংশ নেবেন।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক পরিমণ্ডলে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা হলো বিপুল অর্থায়ন, যার অন্যতম সমাধান বিভিন্ন আন্তর্জাতিক স্কলারশিপ। এই তালিকায় শীর্ষ স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘ফুলব্রাইট ফরেন স্কলারশিপ’।
৯ ঘণ্টা আগে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) উপাচার্যবিরোধী আন্দোলন ঘিরে শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। হামলার প্রতিবাদে আন্দোলনকারীরা জড়িতদের বিচারের দাবিতে টানা কর্মসূচি পালন করছেন।
১৭ ঘণ্টা আগে