শিক্ষা ডেস্ক

রোমানিয়ার ট্রান্সিলভানিয়া বিশ্ববিদ্যালয় বৃত্তি ২০২৫-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। সম্পূর্ণ অর্থায়িত এই বৃত্তির জন্য বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি অর্জনের সুযোগ পাবেন।
সুযোগ-সুবিধা
ভর্তি ফি ও একাডেমিক ফিসহ অন্যান্য ফি এই বৃত্তির আওতায় কাভার করবে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বিনা মূল্যে থাকার ব্যবস্থা রয়েছে। এমনকি ছুটির দিনেও শিক্ষার্থীদের হলে থাকার সুযোগ রয়েছে। এ ছাড়া প্রতিবছর মাসিক ৮০০ রোমানিয়ান লিউ (বাংলাদেশি টাকায় ২১ হাজার ১৪৯ টাকা) দেওয়া হবে।
বৃত্তির উদ্দেশ্য
ট্রান্সিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনার জন্য আকৃষ্ট করা। আন্তর্জাতিকভাবে এই বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করা। এ ছাড়া বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের একটি দল প্রতিষ্ঠা করা।
বৃত্তির মেয়াদকাল
স্নাতকে বৃত্তির মেয়াদ থাকবে ৩–৬ বছর, স্নাতকোত্তরের দেড় থেকে ২ বছর ও পিএইচডি ডিগ্রির বৃত্তির মেয়াদ থাকবে ৩–৪ বছর।
অধ্যয়নের বিষয়সমূহ
পণ্য নকশা ও পরিবেশ অনুষদ, তড়িৎ প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান অনুষদ, যন্ত্রকৌশল অনুষদ, প্রযুক্তিগত প্রকৌশল ও শিল্প ব্যবস্থাপনা অনুষদ, বন প্রকৌশল অনুষদ, পদার্থবিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, আইন অনুষদ, শারীরিক শিক্ষা ও পর্বত ক্রীড়া অনুষদ, গণিত ও কম্পিউটার বিজ্ঞান অনুষদ, মেডিসিন অনুষদ ও সংগীত অনুষদ।
প্রয়োজনীয় কাগজপত্র
অনলাইন আবেদনপত্র, পাসপোর্টের স্ক্যান কপি, একাডেমিক ট্রান্সক্রিপ্টের স্ক্যান করা কপি, এক পৃষ্ঠার প্রেরণাপত্র, আপডেট করা জীবনবৃত্তান্ত বা সিভি ও সুপারিশের তিনটি চিঠি।
আবেদনের যোগ্যতা
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের নাগরিকেরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে কোনো ধরনের ফি লাগবে না। তবে আবেদনপত্রে যেসব তথ্য জানতে চাওয়া হয়েছে, সেগুলো যথাযথভাবে পূরণ করতে হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
২৫ এপ্রিল, ২০২৫।

মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত ‘আইএইউপি’ এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন-২০২৬-এ আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ বৈশ্বিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান।
৮ ঘণ্টা আগে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। এর তত্ত্বীয় পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টার তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত এসএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে।
১১ ঘণ্টা আগে
দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ৩৫ বছরে পদার্পণ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। আগামীকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়টি তাঁর ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে।
১৫ ঘণ্টা আগে
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পাঠকবন্ধু শাখার নতুন কমিটির কার্যক্রম শুরু করেছে। নতুন বছরে নতুন কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা সভার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। সভায় সদস্যরা নিজেদের দায়িত্বশীল নেতৃত্ব, দক্ষতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
১ দিন আগে