ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিযুক্ত হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার। আজ বুধবার সন্ধ্যায় বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক প্রশাসনিক দায়িত্ব থাকা শিক্ষক ও শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্বে থাকা একাধিক কর্মকর্তা।
তাঁরা জানান, অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারকে উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ দেওয়ার প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
এদিকে অধ্যাপক সীতেশকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও শিক্ষার্থীরা। সন্ধ্যা ৭টায় সীতেশ চন্দ্রকে শুভেচ্ছা জানিয়েছেন কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
অধ্যাপক সীতেশ চন্দ্র বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সার্বিক বিষয়ে জানতে চাইলে অধ্যাপক সীতেশ চন্দ্র আজকের পত্রিকাকে বলেন, ‘এখনো আমি অফিশিয়ালি কোনো কিছু হাতে পাইনি। পেলে নিশ্চিত হতে পারব। আমরা সবাই মিলে এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব, আমাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১০ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৫ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৭ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১৮ ঘণ্টা আগে