মার্কিন যুক্তরাষ্ট্রে ইয়েল ইউনিভার্সিটি স্কলারশিপ-২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
ইয়েল বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। এটি দেশটির কনেকটিকাট অঙ্গরাজ্যের নিউ হ্যাভেন শহরে অবস্থিত। ১৭০১ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ইয়েল যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। প্রতিবছর বিভিন্ন বৈশ্বিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি সব সময় শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অবস্থান করে থাকে।
সুযোগ-সুবিধা
ইয়েল ইউনিভার্সিটিতে স্কলারশিপের জন্য মনোনীত শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে। এগুলোর মধ্যে প্রার্থীর জন্য থাকছে আর্থিক সহায়তার ব্যবস্থা। এ ছাড়া থাকছে পরিবহন, গবেষণা ও প্রশিক্ষণ ভাতা। এর বাইরে নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির সঙ্গে নিজের সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ, বিশ্ব মঞ্চে নিজেকে তুলে ধরাসহ আরও একাধিক সুযোগ-সুবিধা পাবেন।
আবেদনের যোগ্যতা
আগ্রহী প্রার্থীদের আইইএলটিএস স্কোর ৭ বা তার বেশি হতে হবে। প্রার্থীদের অবশ্যই ইংরেজি ভাষায় যথেষ্ট দক্ষ হতে হবে। প্রার্থীর বাৎসরিক পারিবারিক আয় অবশ্যই ইউএসডিএ পুষ্টি ও খাদ্যসেবা আয়ের যোগ্যতার নির্দেশিকার মধ্যে থাকতে হবে। আবেদনকারীর অবশ্যই সাম্প্রতিক পাসপোর্ট থাকতে হবে। এ ছাড়া আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বিবেচনার সুযোগ রয়েছে।
বৃত্তির মেয়াদকাল
স্কলারশিপ প্রোগ্রামের সময়কাল ২–৫ বছর।
প্রয়োজনীয় কাগজপত্র
ইয়েল ইউনিভার্সিটি বৃত্তির জন্য আবেদন করতে পাসপোর্টের কপি, জীবনবৃত্তান্ত, পূর্ববর্তী একাডেমিক ফলাফলের কপি, বৈধ ভিসা এবং অনলাইন আবেদনের কপি।
আবেদন পদ্ধতি
আগ্রহী শিক্ষার্থীরা লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১৫ ডিসেম্বর, ২০২৫।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ১৮তম বিইউপি দিবস উদযাপন করেছে। এ বছর বিশ্ববিদ্যালয়টি ১৮ বছর পূর্ণ করে ১৯তম বছরে পদার্পণ করেছে।
১২ ঘণ্টা আগে
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও পরিবেশবিষয়ক ক্লাবের উদ্যোগে ১০ ও ১১ জুন দুই দিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
১২ ঘণ্টা আগে
গবেষণা সহযোগিতা জোরদারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের (এসিইউ) মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) উপাচার্যের কার্যালয়ে এ বৈঠকে উভয় পক্ষ শিক্ষা, গবেষণা...
১২ ঘণ্টা আগে
দেশের ক্রীড়া ও শিক্ষা খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, খেলোয়াড়দের শিক্ষাগত উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
১২ ঘণ্টা আগে