মায়ের ভাষা বাংলার পাশাপাশি আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি শেখা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চশিক্ষা, চাকরি, ক্যারিয়ার, ফ্রিল্যান্সিং, সাহিত্য, বিদেশে ভ্রমণসহ নানা কাজে আমাদের ইংরেজি জানা প্রয়োজন হয়। ইংরেজি শেখার সহজ কিছু কৌশল নিয়ে লিখেছেন এম এম মুজাহিদ উদ্দীন।

পত্রিকা পড়ি ইংরেজি শিখি
আমাদের জীবনে পত্রিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপকরণ। জীবনে ঘনিষ্ঠ এমন কোনো বিষয় নেই, যা পত্রিকায় নেই। বিসিএসসহ অন্য সরকারি-বেসরকারি চাকরি থেকে শুরু করে ব্যবসা, বাণিজ্য ইত্যাদি সেক্টরের ক্যারিয়ারের জন্য পত্রিকার ভূমিকা অনস্বীকার্য। নিয়মিত ইংরেজি পত্রিকা পড়ার মাধ্যমে ইংরেজি ভাষায় দক্ষতা বাড়ানো যায়। ইংরেজিতে যাদের দুর্বলতা আছে, তাদের প্রথম দিকে পত্রিকা পড়তে কিছুটা বেগ পেতে হতে পারে। কিন্তু নিয়মিত পড়তে থাকলে ধীরে ধীরে সহজ হয়ে যাবে।
সিনেমা দেখি ইংরেজি শিখি
সিনেমা শুধু বিনোদনের মাধ্যম নয়। ভালো ইংরেজি মুভি দেখার মাধ্যমে আপনি জীবনের পাঠ নিতে পারবেন, পাশাপাশি ইংরেজিও শিখতে পারবেন। যেকোনো ভাষায় দক্ষতা আনতে হলে চারটি দক্ষতা অর্জন করতে হয়। তা হলো স্পিকিং, লিসেনিং, রিডিং ও রাইটিং। ইংরেজি মুভি দেখলে ইংরেজি ভাষার লিসেনিং স্কিল দারুণ বৃদ্ধি পায়। তা ছাড়া স্পিকিং স্কিল বাড়াতেও সহায়ক হয়। আর সাবটাইটেলসহ দেখলে রিডিং স্কিলও বাড়ে। যাঁদের ইংরেজি সিনেমা দেখার অভ্যাস নেই, তাঁরা শুরুতে সাবটাইটেলসহ দেখতে পারেন।
ইংরেজিতে বলুন
সাঁতার কাটা শিখতে হলে যেমন সাঁতার কাটতে হয়, ঠিক তেমনি কথা বলা শিখতে হলে কথা বলতে হবে। আমরা কিন্তু মায়ের ভাষা বাংলা কথা বলতে বলতে শিখেছি। শুরুটা করার ক্ষেত্রে জড়তা রাখা যাবে না। ভুল হবে, এই ভয় না রেখে ইংরেজিতে কথা বলতে হবে। ভুল হোক বা শুদ্ধ হোক, গ্রামার অনুসরণ হোক বা না হোক, বলা শুরু করুন। আজ থেকে ইংরেজিতে কথা বলা শুরু করুন। বিশ্বাস করেন, ইংরেজিতে কথা বলতে না পারার অন্যতম কারণ হলো আমাদের মধ্যে জড়তা। আমরা জড়তার জন্য ইংরেজিতে কথা বলি না, তাই শিখতেও পারি না।
লিখে লিখে শিখি
ইংরেজিতে লেখা শিখতে হলে আপনাকে লিখতে হবে। লেখা শুরু করতে হবে। ইংরেজিতে চ্যাট করতে পারেন, ফেসবুকে পোস্ট এবং মন্তব্য করতে পারেন। এ ছাড়া দৈনন্দিন কাজের বিষয়ও ইংরেজিতে লিখতে পারেন। বাংলা ভাষার মতো যখন ইংরেজিও ব্যবহার করবেন, তখন ইংরেজি হয়ে যাবে বাংলার মতো পরিচিত ভাষা, সহজ ভাষা। যেকোনো একটা টপিকস নিয়ে প্রতিদিন যদি লিখি, তাহলে তা আমাদের একাডেমিক পড়াশোনা এবং চাকরির পরীক্ষায়ও কাজে লাগবে।
শিখতে হলে পড়তে হবে
শিখতে হলে পড়তে হবে। পড়ার কোনো বিকল্প নেই। এই আপ্তবাক্যটি সবারই জানা। তাই প্রচুর পরিমাণে ইংরেজি পড়ুন। পত্রিকা, ম্যাগাজিন, ফিকশন, নন-ফিকশন বইসহ নানান কিছু পড়তে পারেন। পড়তে গিয়ে কোনো বাক্য বুঝতে না পারলে ইন্টারনেটের সহায়তা নিন। অনুবাদ করার অনেক ওয়েবসাইট আছে।
আপনার কাছে যা ভালো লাগে, তা-ই পড়ুন। পড়তে পড়তে দেখবেন, আপনার কাছে ইংরেজি আর ভীতিকর বিষয় থাকবে না। এটি সহজ হয়ে যাবে।
বিদেশে ভ্রমণ করুন
যেকোনো ভাষা শেখার অন্যতম একটা উপায় হলো, সেই ভাষার মানুষের সঙ্গে মেশা। তাই ইংরেজি ভাষাভাষী মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন। বিদেশে ভ্রমণ করতে পারেন। বিদেশে ভ্রমণ করলে আপনাকে বাধ্য হয়ে ইংরেজি বলতে হবে। কয়েক দিন এভাবে বলতে বলতে আর শুনতে শুনতে আপনি ইংরেজিতে দক্ষ হয়ে যাবেন। বিশেষ করে ইংরেজি বলা এবং শোনার দক্ষতা অনেকাংশে বেড়ে যাবে। সামর্থ্য আর সময়, সুযোগ হলেই বেরিয়ে পড়ুন বিশ্বভ্রমণে।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সচেতনতা র্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট।
৬ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ‘ইফেক্টিভ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ শীর্ষক ছয় সপ্তাহের সার্টিফিকেট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেকোনো বিষয়ে স্নাতক এবং ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতাসম্পন্ন পেশাজীবীরা এ কোর্সে আবেদন করতে পারবেন।
৮ ঘণ্টা আগে
বিশ্ববিদ্যালয়জীবনে প্রেজেন্টেশন একটি পরিচিত বিষয়। ক্লাসের কাজ, সেমিনার কিংবা গবেষণার অংশ হিসেবে শিক্ষার্থীদের প্রায়ই প্রেজেন্টেশন দিতে হয়। বিশেষ করে প্রথম বর্ষের শিক্ষার্থীদের কাছে বিষয়টি কিছুটা কঠিন মনে হতে পারে। ভালো প্রস্তুতি ও নিয়মিত অনুশীলন এই ভয় অনেকটাই কমিয়ে দিতে পারে।
১১ ঘণ্টা আগে
উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের বিদেশে পাড়ি দেওয়ার আগ্রহ দিন দিন বাড়ছে। পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন, ভর্তি নিশ্চিত করা, এরপর ভিসার প্রস্তুতি। পুরো প্রক্রিয়ায় কাগজপত্রের গুরুত্ব অনেক। আবেদনের সময় প্রয়োজনীয় নথি হাতে না থাকলে শেষ মুহূর্তে নানা সমস্যার মুখোমুখি হতে হয়।
১১ ঘণ্টা আগে