আগামী ১৭ অক্টোবর থেকে অন্তত এক ডোজ টিকা নেওয়ার শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বিভাগ তাদের নিজস্ব সুবিধা অনুযায়ী সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান ও পরীক্ষা নিতে পারবে।
আজ বৃহস্পতিবার বিকেলে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ডিনস কমিটির এক মিটিংয়ে এ সুপারিশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বিষয়টি আজকের পত্রিকা কে নিশ্চিত করেছেন।
গোলাম রব্বানী বলেন, একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় শ্রেণিকক্ষে সরাসরি ক্লাস শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আশা করছি আগামী ১৬ অক্টোবরের পূর্বে অন্তত এক ডোজ টিকা নেওয়া শিক্ষার্থীর সংখ্যা শতভাগ হয়ে যাবে। সে হিসেবে ১৭ অক্টোবর থেকে শ্রেণিকক্ষে সশরীরে ক্লাস শুরু করার সুপারিশ করা হয়েছে। আজকের সিদ্ধান্তটা সবার জন্যই অনেকটা নমনীয় করা হয়েছে। যে সব বিভাগে বা ব্যাচে শতভাগ শিক্ষার্থী অন্তত এক ডোজ টিকা নেননি, সে বিভাগের শিক্ষক চাইলে তাঁর নির্ধারিত কোর্সের শতকরা ৪০ ভাগ অনলাইনে নিতে পারবেন। বাকি ৬০ ভাগ সরাসরি নেবেন। এ ছাড়াও চলমান পরীক্ষাগুলো যেভাবে শুরু হয়েছে সেভাবে শেষ করতে হবে। অনলাইনে শুরু হওয়া পরীক্ষাগুলো অনলাইনে এবং অফলাইনে শুরু হওয়া পরীক্ষাগুলো অফলাইনে হবে।
তিনি আরও বলেন, প্রতিটি বিভাগেই ১৭ অক্টোবরে ক্লাস শুরু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। বিভাগগুলো তাঁদের সুবিধামতো ক্লাস ও পরীক্ষা নেবে।

একজন শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়জীবন একটি গুরুত্বপূর্ণ নতুন অধ্যায়ের শুরু। তবে বিশ্ববিদ্যালয়ে পা রাখার আগেই কিছু বিষয় ভেবে নেওয়া জরুরি। কোন বিষয়ে পড়বেন, কোথায় পড়বেন, কত খরচ হবে এবং ভবিষ্যতে কী করতে চান—এসব প্রশ্নের উত্তর আগে থেকে খুঁজে নিতে হবে।
১৯ ঘণ্টা আগে
বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ, বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য সরকারি-বেসরকারি নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য–
২১ ঘণ্টা আগে
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ফল ২০২৬ সেমিস্টারের নবীন বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ হিল রাকিব অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর ও ডিপ্লোমা প্রোগ্রামের নবীন শিক্ষার্থীরা অংশ নেন।
১ দিন আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইনস্টিটিউট অব সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজি (আইএসটিটি)-এর ২০২৩ সালের এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং (এমবিএ ইন এএম) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষার শিক্ষাবর্ষ ২০২১-২২।
২ দিন আগে