Ajker Patrika

হংকংয়ে পিএইচডির সুযোগ, মিলবে সম্পূর্ণ বৃত্তি

শিক্ষা ডেস্ক
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ০৭
হংকংয়ে পিএইচডির সুযোগ, মিলবে সম্পূর্ণ বৃত্তি
হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন চলছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। স্নাতক ও এমফিল ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। ১৬ বছরের শিক্ষাজীবন সম্পন্ন করা স্নাতকেরাও সরাসরি পিএইচডিতে আবেদন করতেপারবেন।

হংকংয়ের আটটি বিশ্ববিদ্যালয়ে এ বৃত্তি দেওয়া হবে। বিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি, মানবিক, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা বিষয়ে পিএইচডি করা যাবে। বৃত্তির জন্য কোনো আবেদন ফি দিতে হবে না।

বৃত্তির সুযোগ-সুবিধা

নির্বাচিত শিক্ষার্থীরা বছরে প্রায় ৪৩ হাজার ৬৯০ মার্কিন ডলার বৃত্তি পাবেন। এ ছাড়া সর্বোচ্চ তিন বছর পর্যন্ত প্রতিবছর সম্মেলন ও গবেষণাসংক্রান্ত ভ্রমণের জন্য ১ হাজার ৮২০ মার্কিন ডলার দেওয়া হবে। পিএইচডি শেষ করতে তিন বছরের বেশি সময় লাগলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় অতিরিক্ত সহায়তা দিতে পারে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে।

যেসব বিশ্ববিদ্যালয়ে সুযোগ

হংকংয়ের আটটি বিশ্ববিদ্যালয়ে এ বৃত্তি দেওয়া হবে। এগুলো হলো:

  • সিটি ইউনিভার্সিটি অব হংকং
  • হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি
  • লিংনান ইউনিভার্সিটি
  • দ্য চায়নিজ ইউনিভার্সিটি অব হংকং
  • দ্য এডুকেশন ইউনিভার্সিটি অব হংকং
  • দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি
  • দ্য হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
  • দ্য ইউনিভার্সিটি অব হংকং

যে বিষয়গুলোতে আবেদন

বিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি, মানবিক, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা বিষয়ে পিএইচডির জন্য আবেদন করা যাবে।

বাছাইয়ের ক্ষেত্রে

প্রার্থী বাছাইয়ে গুরুত্ব দেওয়া হবে:

  • একাডেমিক ফলাফল
  • গবেষণার দক্ষতা ও সম্ভাবনা
  • যোগাযোগ ও আন্তব্যক্তিক দক্ষতা
  • নেতৃত্বের গুণাবলি

যেভাবে আবেদন

প্রথমে হংকং পিএইচডি ফেলোশিপ স্কিমের অনলাইন ব্যবস্থায় প্রাথমিক আবেদন করতে হবে। আবেদন শেষে একটি এইচকেপিএফএস রেফারেন্স নম্বর দেওয়া হবে। এরপর ওই নম্বর ব্যবহার করে পছন্দের বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তির আবেদন করতে হবে।

প্রাথমিক আবেদন জমা দেওয়ার শেষ সময় ১ ডিসেম্বর ২০২৬, হংকং সময় দুপুর ১২টা। একজন আবেদনকারী সর্বোচ্চ দুটি প্রোগ্রাম বা বিভাগ বেছে নিতে পারবেন। একটি বিশ্ববিদ্যালয় অথবা দুটি ভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে।

প্রাথমিক আবেদন করার পর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ আবেদন জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামভেদে ভর্তির যোগ্যতা ও আবেদন পদ্ধতি ভিন্ন হতে পারে। তাই আবেদনের আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা দেখে নিতে হবে।

আবেদনের শেষ সময়: ১ ডিসেম্বর ২০২৬।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত