
বিসিএস ভাইভা প্রস্তুতির একটি বড় অংশজুড়ে থাকে অধ্যয়ন। তবে কেবল জ্ঞান অর্জনই যথেষ্ট নয়; সে জ্ঞানকে বোর্ডে উপস্থাপনা দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ। এ দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজন নিয়মিত অনুশীলন। পরামর্শ দিয়েছেন ৪৫তম বিসিএস প্রশাসন ক্যাডারে (মেধাক্রম-৭) সুপারিশপ্রাপ্ত ডা. আফিয়া তাসনীম।
বাস্তব পরিস্থিতির অভিজ্ঞতা অর্জনের জন্য মক ভাইভার কোনো বিকল্প নেই। অনেক প্রার্থী শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকেন, যা একটি বড় ভুল। ভাইভায় শুধু জানাই গুরুত্বপূর্ণ নয়; বরং জানা বিষয়টি কতটা সাবলীলভাবে উপস্থাপন করা যায়, সেটিই বেশি গুরুত্বপূর্ণ। মুখস্থ বিদ্যা বা একা অনুশীলনের মাধ্যমে ভাইভার জড়তা দূর করা সম্ভব নয়। এটি দূর করার সবচেয়ে কার্যকর উপায় হলো নিয়মিত মক ভাইভা অনুশীলন। এতে বোর্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া যায় এবং নিজের শক্তি ও দুর্বল দিকগুলো চিহ্নিত করা সম্ভব হয়।
নিজের চোখের দিকে তাকিয়ে কথা বলার অনুশীলন আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। এতে শারীরিক ভাষা, কণ্ঠস্বর, চোখের যোগাযোগ এবং অঙ্গভঙ্গি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। আয়নায় নিজেকে যেভাবে দেখা যায়, ভাইভা বোর্ডও অনেকটা সেভাবেই মূল্যায়ন করে। এই উপলব্ধি উপস্থাপনাকে আরও পরিপাটি করে তোলে।
নিজের উত্তর রেকর্ড করে শোনা একটি কার্যকর কৌশল। অনেক সময় কথা বলার মুহূর্তে আমরা বুঝতে পারি না কণ্ঠস্বরের তীক্ষ্ণতা, গতি বা উচ্চারণে কোনো সমস্যা রয়েছে কি না। রেকর্ড শোনার মাধ্যমে এসব ত্রুটি সহজেই চিহ্নিত করা যায়। ভাইভায় স্পষ্ট, স্বাভাবিক ও নিয়ন্ত্রিত গতির কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা এই অনুশীলনের মাধ্যমে অর্জন করা সম্ভব।
তিন-চারজনের একটি ছোট স্টাডি গ্রুপ তৈরি করে নিয়মিত মক ভাইভার আয়োজন করা যেতে পারে। এতে বাস্তব ভাইভার মতো পরিবেশ সৃষ্টি হয়। এ ছাড়া একে অপরের ভুল ধরিয়ে দেওয়া এবং গঠনমূলক সমালোচনা গ্রহণের মাধ্যমে উত্তরগুলো আরও যুক্তিযুক্ত এবং সাবলীল করা সম্ভব। অতএব, ভাইভা প্রস্তুতিতে পড়ার পাশাপাশি বলার অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেবল তথ্য জানা নয়, বরং তা আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করাই মূল দক্ষতা।
ভাইভা শুরুর অন্তত এক সপ্তাহ আগে প্রয়োজনীয় সব মূল সনদপত্র এবং সেগুলোর সত্যায়িত ফটোকপি সঠিকভাবে সাজিয়ে রাখা উচিত। শেষ মুহূর্তের তাড়াহুড়ো মানসিক চাপ বাড়ায়, যা ভাইভায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিপিএসসির নির্দেশনা অনুযায়ী প্রতিটি ডকুমেন্ট একটি স্বচ্ছ ফাইলে গুছিয়ে রাখুন এবং কোনো ভুল বা অসংগতি থাকলে তা আগেই সংশোধন করুন।
ভাইভা বোর্ডে প্রথম দর্শনেই প্রার্থীর ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা সৃষ্টি হয় পোশাকের মাধ্যমে। তাই পোশাক হতে হবে মার্জিত, পরিপাটি এবং আরামদায়ক।
ছেলেদের ক্ষেত্রে ফুল হাতা সাদা শার্ট এবং গাঢ় রঙের (কালো, নেভি ব্লু বা গাঢ় ধূসর) ফরমাল প্যান্ট সবচেয়ে উপযোগী। শার্ট অবশ্যই ইন করা থাকতে হবে এবং মানানসই বেল্ট ব্যবহার করা উচিত। টাই পরলে অতিরিক্ত উজ্জ্বল বা জাঁকজমকপূর্ণ নকশা এড়িয়ে চলাই ভালো। কালো ফরমাল জুতা অবশ্যই পরিষ্কার ও পালিশ করা থাকতে হবে। চুল ও নখ ছোট রাখা এবং পরিচ্ছন্ন থাকা জরুরি। দাড়ি থাকলে তা পরিপাটি ও ছাঁটা অবস্থায় রাখা উচিত।
মেয়েদের জন্য শাড়ি ভাইভার জন্য সবচেয়ে আদর্শ ও ঐতিহ্যবাহী পোশাক। হালকা ও মার্জিত রঙের শাড়ি, যেমন অব-হোয়াইট, হালকা নীল, ছাই বা ক্রিম—বেছে নেওয়া উত্তম। শাড়ির নকশা যেন অতিরিক্ত ঝলমলে না হয়। ব্লাউজ থ্রি-কোয়ার্টার বা ফুল হাতা হলে আরও পরিপাটি দেখায়। যাঁরা শাড়িতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাঁরা ফরমাল সালোয়ার-কামিজ পরতে পারেন। মেকআপ হওয়া উচিত ন্যাচারাল ও হালকা। গয়না হিসেবে ছোট দুল ও একটি সাধারণ ঘড়ি যথেষ্ট। হিজাব বা বোরখা পরিধানকারীরা মার্জিত রং ও পরিপাটি স্টাইল বজায় রাখবেন। অতিরিক্ত ঝালর বা ভারী ডিজাইন এড়িয়ে চলাই ভালো।
পরিশেষে, পোশাক যা-ই হোক না কেন, তা অবশ্যই পরিষ্কার, ইস্ত্রিরি করা এবং মানানসই হওয়া উচিত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এবং ইউনিভার্সিটাস নেগেরি পাডাং, ইন্দোনেশিয়ার মধ্যে গতকাল বুধবার (২২ জুলাই) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো...
৬ ঘণ্টা আগে
সেমিনারে ড. আহমেদ মুসতাফা তাঁর দীর্ঘ একাডেমিক ও পেশাগত জীবনের অভিজ্ঞতার আলোকে গবেষণার প্রসার, উদ্ভাবনী শিক্ষাদান পদ্ধতি এবং কার্যকর একাডেমিক নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে চাইলে প্রথমে বিশ্বমানের শিক্ষক তৈরি করতে হবে। আর সে জন্য গবেষণা, উদ্ভাবন...
৬ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে উল্লেখযোগ্যভাবে বাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীর সংখ্যা। কিন্তু এর সঙ্গে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় গ্রন্থাগারের অবকাঠামো, আসনসংখ্যা ও বিভিন্ন সুযোগ-সুবিধায় আসেনি তেমন কোনো পরিবর্তন।
১২ ঘণ্টা আগে
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন অনেকে। সেই স্বপ্ন যদি পূরণ হয় একটি ফুল ফ্রি বৃত্তির মাধ্যমে, তাহলে আনন্দের মাত্রা আরও বেড়ে যায়। কিন্তু শুধু ভালো ফল করলেই বৃত্তি মেলে না, প্রয়োজন পরিকল্পনা, ধৈর্য, সঠিক প্রস্তুতি এবং সময়মতো সঠিক পদক্ষেপ।
১৯ ঘণ্টা আগে