টাইমস হায়ার এডুকেশন

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিং ২০২৫ প্রকাশিত হয়েছে। মোট ১১টি ক্যাটাগরিতে প্রকাশিত র্যাঙ্কিংয়ে ৮টিতে স্থান পেয়েছে দেশের ৬টি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দুটি ক্যাটাগরিতে একসঙ্গে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে। বুধবার (২২ জানুয়ারি) এ র্যাঙ্কিং প্রকাশিত হয়।
সাবজেক্ট র্যাঙ্কিংয়ে দেশের সেরা ৬ বিশ্ববিদ্যালয় হলো বিজনেস অ্যান্ড ইকোনমিকসে নর্থ সাউথ ইউনিভার্সিটি, কম্পিউটার সায়েন্সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এডুকেশন স্টাডিজে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিংয়ে বুয়েট, লাইফ সায়েন্সে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল অ্যান্ড হেলথে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ফিজিক্যাল সায়েন্সে বুয়েট এবং সোশ্যাল সায়েন্সে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী, বিজনেস অ্যান্ড ইকোনমিকস ক্যাটাগরিতে নর্থ সাউথ ইউনিভার্সিটি ৫০১-৬০০তম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ৬০১-৮০০তম অবস্থানে রয়েছে। কম্পিউটার সায়েন্স বিভাগে দেশের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যা আন্তর্জাতিক পর্যায়ে ৪০১-৫০০তম স্থানে রয়েছে। বুয়েট একই বিভাগে ৬০১-৮০০তম স্থান অর্জন করেছে।
এডুকেশন স্টাডিজ ক্যাটাগরিতে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে, যা আন্তর্জাতিক পর্যায়ে ৪০১-৫০০তম অবস্থানে রয়েছে। ইঞ্জিনিয়ারিং বিষয়ে বুয়েট দেশের শীর্ষে এবং আন্তর্জাতিকভাবে ৪০১-৫০০তম স্থানে রয়েছে, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ৬০১-৮০০তম স্থানে রয়েছে। লাইফ সায়েন্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ৫০১-৬০০তম অবস্থানে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ৬০১-৮০০তম স্থানে রয়েছে।
মেডিকেল অ্যান্ড হেলথ ক্যাটাগরিতে শীর্ষ স্থানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যা আন্তর্জাতিক পর্যায়ে ৩০১-৪০০তম স্থানে রয়েছে। এরপর নর্থ সাউথ ইউনিভার্সিটি ৪০১-৫০০তম স্থানে রয়েছে। ফিজিক্যাল সায়েন্সে বুয়েট শীর্ষে রয়েছে এবং আন্তর্জাতিকভাবে ৬০১-৮০০তম স্থানে রয়েছে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ও একই অবস্থানে রয়েছে।
এ ছাড়া সোশ্যাল সায়েন্স ক্যাটাগরিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেশসেরা এবং আন্তর্জাতিক পর্যায়ে ৪০১-৫০০তম অবস্থানে রয়েছে।
মানসম্মত বিভিন্ন পারফরম্যান্স সূচক ব্যবহার করে শিক্ষার মান, শিক্ষায় গবেষণার পরিবেশ, গবেষণায় শ্রেষ্ঠত্বের অবস্থান, ইন্ডাস্ট্রিতে সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং করে। এবারের টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিংয়ে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) কলা ও মানবিকের পাশাপাশি ব্যবসায়, অর্থনীতি এবং সামাজিক বিজ্ঞানে শীর্ষ স্থান দখল করেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলকে একটি অভিন্ন নীতিমালার আওতায় আনা হচ্ছে। শিক্ষার মান, পাঠদানের গুণগত উৎকর্ষ, শিক্ষার্থীদের নিরাপত্তা, জবাবদিহি এবং জাতীয় স্বার্থের বিষয়গুলো নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
৮ ঘণ্টা আগে
নেচার ইনডেক্স ইনস্টিটিউশনাল র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। সামগ্রিকভাবে দেশের সব গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে আইইউবির অবস্থান পঞ্চম। আর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয়।
১ দিন আগে
আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর যে সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় নিয়েছে, অংশীজনেরা চাইলে সে সিদ্ধান্ত থেকে সরে এসে এ পরীক্ষার সূচি পুনর্নির্ধারণ করা হতে পারে। এমনটাই জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১ দিন আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় ফের বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ থেকে ১৬ জুন পর্যন্ত শিক্ষার্থীরা বিলম্ব ফিসহ ফরম পূরণ করতে পারবেন। আজ সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে...
২ দিন আগে