
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্নাতক পর্যায়ের বেসরকারি কলেজগুলোর গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য হতে সংশ্লিষ্ট ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি বাধ্যতামূলক। তবে চিকিৎসক, ইঞ্জিনিয়ার ও আইনজীবীদের জন্য তা শিথিল করা হয়েছে। ফলে এমবিবিএস চিকিৎসক, বিএসসি ইঞ্জিনিয়ার ও আইনজীবীরা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত হতে পারবেন।
২৪ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক।
এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য পদে পেশাজীবী হিসেবে এমবিবিএস চিকিৎসক, বিএসসি ইঞ্জিনিয়ার ও আইনজীবীরা মনোনীত হতে পারবেন।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার আজ বুধবার বিকেলে বলেন, গত ১১ মার্চ জারি করা এক প্রজ্ঞাপনে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি বাধ্যতামূলক করা হয়েছিল। কিন্তু এমবিবিএস চিকিৎসক, বিএসসি ইঞ্জিনিয়ার ও আইনজীবীদের শিক্ষাজীবন শেষ করতে অনেকটা সময় যায়।
আব্দুল হাই সিদ্দিক আরও বলেন, এমবিবিএস শেষ করতে অনেক ক্ষেত্রে ছয় বছর সময় লেগে যায়। আর বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করতে ও আইনজীবী হতেও এ রকম সময় লাগে। তাই পেশাজীবী হিসেবে তাঁদের জন্য স্নাতকোত্তর ডিগ্রির বাধ্যবাধকতা শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গত ১১ মার্চ জারি করা এক প্রজ্ঞাপনে স্নাতক পর্যায়ের বেসরকারি কলেজগুলোর গভর্নিং বডি ও অ্যাডহক বা অস্থায়ী কমিটির সভাপতি বা বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রির শিক্ষাগত যোগ্যতা থাকা বাধ্যতামূলক করা হয়।
একই সঙ্গে একজন ব্যক্তি দুটির বেশি কলেজের গভর্নিং বডির সভাপতি বা বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত হতে পারবেন না বলে জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে গত ১৮ নভেম্বর উচ্চমাধ্যমিক পর্যায়ের বেসরকারি কলেজের অ্যাডহক বা অস্থায়ী কমিটির সভাপতি মনোনয়নে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি নির্ধারণ করেছিল শিক্ষা মন্ত্রণালয়।

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগ, ব্যাচ-২৬২ কে (ফল-২০২৬) বরণ করে নিয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির নিজস্ব ক্যাম্পাসে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
প্রাথমিকভাবে মনোনীত শিক্ষার্থীদের আগামী ১ অক্টোবর অফিস চলাকালীন সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ওয়েবসাইটে প্রকাশিত প্রধানমন্ত্রী স্বর্ণপদক মনোনয়ন ফরম অথবা বিজ্ঞপ্তির সঙ্গে দেওয়া ফরম নির্দেশনা অনুযায়ী পূরণ করে দুই সেট হার্ড কপি জমা দিতে হবে।
১ ঘণ্টা আগে
তরুণদের চাকরির বাজারে রাজনৈতিক হস্তক্ষেপ বা বৈষম্য মেনে নেওয়া হবে না। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার পাশাপাশি সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ সরকারকে দ্রুত নিরসনের করতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা অধিকার রক্ষায় আন্দোলনে যেতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি...
২ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের অধীনে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের অন-ক্যাম্পাস রেগুলার মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামের প্রথম সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
৯ ঘণ্টা আগে