
ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় নজরকাড়া সাফল্য অর্জন করেছে। চলতি বছর এ প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৫২৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ১ হাজার ৪৪২ জন উত্তীর্ণ এবং ৬৩৫ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৯৪.৬৪ শতাংশ।
প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকে ৬১৯ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১১ জন এবং মানবিক বিভাগ থেকে ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ইংলিশ ভার্সনের ৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭২ জনই জিপিএ-৫ অর্জন করেছে, যা এক অনন্য সাফল্য। এ ছাড়া এ বছর ছেলেরা জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে মেয়েদের থেকে এগিয়ে রয়েছে।
উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মাননান বলেন, ‘এই কৃতিত্ব আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রয়াসের ফসল।’
অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘২০২৫ সালের এসএসসি পরীক্ষাটি ছিল তুলনামূলকভাবে কঠিন ও ব্যতিক্রম। তারপরও আমাদের শিক্ষার্থীরা অতীতের ধারাবাহিকতায় এ বছরও সন্তোষজনক ফল অর্জন করেছে। তারা সত্যিই মেধাবী ও মনোযোগী। তবে ২০২৪ সালের “জুলাই গণ-আন্দোলনের” পরবর্তী মানসিক ধাক্কা অনেক শিক্ষার্থীকে প্রভাবিত করেছে, যার ফলে সকলের পক্ষে প্রত্যাশিত ফল অর্জন সম্ভব হয়নি।’
বিজ্ঞান বিভাগের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী মো. তানভীর আহমেদ বলেন, ‘ভীষণ ভয় ছিল, তবে শেষ পর্যন্ত নিজের কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পেরেছি। অধ্যক্ষ স্যার ও শিক্ষকদের অবদান আমি চিরদিন মনে রাখব।’
অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগের কৃতী শিক্ষার্থী ইফফাত রিজিয়া সানির অভিভাবক বলেন, ‘আমার মেয়ে জিপিএ-৫ পেয়েছে। এ প্রতিষ্ঠান শুধু পড়াশোনা নয়, শিক্ষার্থীদের লক্ষ্যপূরণে সর্বাত্মক সহায়তা করে।’
২০১৫ সালে ঢাকা বোর্ডে এসএসসিতে প্রথম স্থান এবং ২০১২ সালে দ্বিতীয় স্থান অর্জনকারী সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ তার গৌরবময় ঐতিহ্য ধরে রেখেছে।

উত্তরা ইউনিভার্সিটির বর্তমান উপাচার্য (ভিসি) হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ভাষাবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন...
১৪ ঘণ্টা আগে
আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে ‘কারিকুলামে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্তিকরণ বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
১৮ ঘণ্টা আগে
শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের ভাতা পরিশোধে শিক্ষা মন্ত্রণালয় দুই হাজার কোটি টাকার থোক বরাদ্দ পেয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, আগামী এক মাসের মধ্যে আংশিকভাবে ভাতা বিতরণ শুরু হতে পারে। ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দের কথাও জানান...
১ দিন আগে
সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ করার পরিকল্পনা নিয়েছে সরকার। চতুর্থ থেকে নবম শ্রেণি পর্যন্ত খেলাধুলা ও শারীরিক শিক্ষাকে বাধ্যতামূলক করার উদ্যোগের অংশ হিসেবে এ পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য ইতিমধ্যে নতুন পদ সৃষ্টির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যুব...
২ দিন আগে