
নবম-দশম শ্রেণিতে বিভাগ বিভাজন ফিরিয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
আজ শনিবার বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের মোট ৩২টি বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়। এ ছাড়া, ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণির পরিমার্জিত বিষয়-কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা ও মূল্যায়ন নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
আওয়ামী লীগ সরকারের সময়ে নবম-দশম শ্রেণিতে বিভাগ বিভাজন তুলে দিয়ে দেশে ‘নতুন শিক্ষাক্রম’ চালু করা হয়েছিল। তবে অন্তর্বর্তী সরকার গত ১ সেপ্টেম্বর এই শিক্ষাক্রম থেকে সরে আসার সিদ্ধান্তের কথা জানায়। একই সঙ্গে ২০১২ সালের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার ঘোষণাও দেওয়া হয়।
এনসিটিবি প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য বলছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার নম্বর বিভাজনে ব্যবহারিক না থাকা বিষয়গুলোয় ৭০ নম্বর রচনামূলক অংশে ও ৩০ নম্বর বহুনির্বাচনি অংশে থাকবে। আর ব্যবহারিকসহ বিষয়গুলোতে তত্ত্বীয় অংশে ৭৫ ও ব্যবহারিক অংশে ২৫ নম্বর থাকবে। তত্ত্বীয় অংশে ৪০ নম্বর ও বহুনির্বাচনি অংশে ২৫ নম্বর থাকবে।
এনসিটিবি সূত্র বলছে, বিভাগ-বিভাজন ফিরিয়ে এনে ২০১২ সালের শিক্ষাক্রমের আলোকে ২০২৫ সালে দশম শ্রেণিতে বিতরণের জন্য পাঠ্যবই পরিমার্জন করা হচ্ছে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বসবে, তারা এসব বই পাবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলকে একটি অভিন্ন নীতিমালার আওতায় আনা হচ্ছে। শিক্ষার মান, পাঠদানের গুণগত উৎকর্ষ, শিক্ষার্থীদের নিরাপত্তা, জবাবদিহি এবং জাতীয় স্বার্থের বিষয়গুলো নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
৮ ঘণ্টা আগে
নেচার ইনডেক্স ইনস্টিটিউশনাল র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। সামগ্রিকভাবে দেশের সব গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে আইইউবির অবস্থান পঞ্চম। আর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয়।
১ দিন আগে
আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর যে সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় নিয়েছে, অংশীজনেরা চাইলে সে সিদ্ধান্ত থেকে সরে এসে এ পরীক্ষার সূচি পুনর্নির্ধারণ করা হতে পারে। এমনটাই জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১ দিন আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় ফের বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ থেকে ১৬ জুন পর্যন্ত শিক্ষার্থীরা বিলম্ব ফিসহ ফরম পূরণ করতে পারবেন। আজ সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে...
২ দিন আগে