Ajker Patrika

পদোন্নতির দাবিতে মাউশিতে প্রভাষকদের অবস্থান কর্মসূচি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১২: ০৮
পদোন্নতির দাবিতে মাউশিতে প্রভাষকদের অবস্থান কর্মসূচি
রোববার সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছেন প্রভাষকেরা। ছবি: সংগৃহীত

‎বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের তিন ব্যাচের (৩৬, ৩৭ ও ৩৮তম বিসিএস) কর্মকর্তাদের পদোন্নতির সরকারি আদেশ (জিও) জারির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রভাষকেরা।

‎‎আজ রোববার সকাল ১০টা থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু করেন তাঁরা। পদোন্নতির সরকারি আদেশ জারি না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন কর্মকর্তারা।

‎‎কর্মকর্তারা জানান, কলেজ পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চনার শিকার হচ্ছেন। এতে তাঁদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে হতাশা তৈরি হয়েছে।

‎কর্মকর্তারা বলছেন, যোগ্যতা ও জ্যেষ্ঠতা থাকার পরও শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বছরের পর বছর পদোন্নতি থেকে বঞ্চিত থাকতে হবে কেন? বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সভা সম্পন্ন হওয়ার পরও সরকারি আদেশ জারি হচ্ছে না কেন? এ বিষয়ে বারবার আবেদন, স্মারকলিপি ও প্রতিবাদ জানানোর পরও কেন পদোন্নতি মিলছে না?

‎‎জানতে চাইলে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রভাষক জাহিদ সোহেল বলেন, ‘ন্যায্য পদোন্নতি থেকে আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত। আমরা এ বঞ্চনা থেকে মুক্তি চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত