Ajker Patrika

জবিতে পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কোর্সে ভর্তি

শিক্ষা ডেস্ক
জবিতে পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কোর্সে ভর্তি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে স্প্রিং, ২০২৭ সেশনের জন্য এনভায়রনমেন্ট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টে এমএসসি (এমইডিএম) প্রফেশনাল প্রোগ্রামে ভর্তি আবেদন আহ্বান করা হয়েছে।

এক বছর মেয়াদি (৩৯ ক্রেডিট) এই কোর্সের ক্লাসগুলো শুধু সাপ্তাহিক ছুটির দিনে অনুষ্ঠিত হবে। ন্যূনতম সিজিপিএ ২.২৫ নিয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীরা আগামী ৯ ডিসেম্বর, ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইন, অফলাইন বা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি ১ হাজার ৫৩০ টাকা নির্ধারিত বিকাশ বা নগদ নম্বরে পাঠিয়ে রেফারেন্স নম্বরটি ফরমে উল্লেখ করতে হবে।

বিস্তারিত তথ্যের জন্য বিভাগের প্রফেশনাল প্রোগ্রাম অফিসে যোগাযোগ করা যাবে। ভর্তি সময়সূচি অনুযায়ী, আগামী ১৮ ডিসেম্বর, ২০২৬ তারিখ সকাল ৯টা ৩০ মিনিটে লিখিত এবং বেলা ১১টা ৩০ মিনিটে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত