
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু হয়েছে। আজ বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ সম্মেলনের উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের মডারেটর অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম, বাংলাদেশে ইউনেসকোর প্রধান ও আবাসিক প্রতিনিধি ড. সুসান ভাইজ এবং ব্র্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, মতপার্থক্য দূর করে নয়, বরং মতপার্থক্যকে স্বীকার করেই সহযোগিতার ক্ষেত্র তৈরি করতে হবে। এমন আয়োজন শিক্ষার্থীদের বিতর্ক, নেতৃত্ব, কূটনীতি ও দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন তিনি।
উপাচার্য বলেন, জটিল বৈশ্বিক সমস্যার সমাধানে উচ্চকণ্ঠ হওয়ার চেয়ে মনোযোগ দিয়ে অন্যের কথা শোনা এবং সমস্যার প্রকৃত কারণ অনুধাবন করা বেশি জরুরি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, তরুণদের সংগঠিত হওয়া, যুক্তির মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরা এবং জবাবদিহি প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার সঙ্গে মডেল ইউনাইটেড নেশনসের চর্চার গুরুত্বপূর্ণ যোগসূত্র রয়েছে।
আয়োজকেরা জানান, চার দিনব্যাপী এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। সম্মেলনে লিঙ্গবৈষম্য, স্বাস্থ্য, অর্থনীতি, আর্থসামাজিক পরিস্থিতি, মানবাধিকার, মানব পাচার, জাতীয় ও আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক চুক্তি, অভিবাসন নীতি, ভূরাজনীতি, কূটনীতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন অংশগ্রহণকারীরা।

স্থায়ী বসতভিটা বা নিজস্ব আবাসন না থাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র আটকে থাকা মিশন আচার্যের নিয়োগের জট খুলেছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের হস্তক্ষেপের পর তাঁকে নিয়োগপত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে...
১ ঘণ্টা আগে
মিফতাহুল জান্নাত সায়মা চট্টগ্রামের নন্দনকানন এলাকার মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। বোন বিসিএস স্বাস্থ্য ক্যাডার এবং ভাই ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন। বাবা ব্যবসায়ী এবং মা গৃহিণী। তাঁর মা-বাবার নিজেদের পড়াশোনার সুযোগ ছিল সীমিত। কিন্তু সন্তানদের শিক্ষার প্রশ্নে মা-বাবা ছিলেন সব সময় দৃঢ়।
৭ ঘণ্টা আগে
কিউএস গ্লোবাল এমবিএ র্যাঙ্কিং ২০২৭ প্রকাশিত হয়েছে। বিশ্বের সেরা পূর্ণকালীন এমবিএ কর্মসূচির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের কেমব্রিজের এমআইটি স্লোয়ান। দ্বিতীয় অবস্থানে রয়েছে হার্ভার্ড বিজনেস স্কুল। তৃতীয় অবস্থানে স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস।
৮ ঘণ্টা আগে
কবি কাজী কাদের নেওয়াজের ‘শিক্ষাগুরুর মর্যাদা’ কবিতাটি কমবেশি অনেকের পড়া। শিক্ষক যে শিক্ষার্থীদের পরম শ্রদ্ধেয়জন, কবি এই কবিতায় তা স্পষ্ট করেছেন। পিতা-মাতার পরই শিক্ষকের অবস্থান। একটি জীবন সুশৃঙ্খল ও সুন্দরভাবে গড়ে তুলতে পরিবারের পর শিক্ষকেরাই সবচেয়ে বেশি ভূমিকা রাখেন।
৮ ঘণ্টা আগে