২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে দাখিল ৯ম শ্রেণির (পরীক্ষা-২০২৬) রেজিস্ট্রেশনের সময়সীমা বিশেষ বিবেচনায় আবারও বাড়িয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বোর্ডের অধিভুক্ত মাদ্রাসাগুলোতে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী রেজিস্ট্রেশন থেকে বাদ পড়েছে, তারা বিলম্ব ফি প্রদান সাপেক্ষে পুনরায় রেজিস্ট্রেশনের সুযোগ পাবে। এ জন্য সোনালী ব্যাংকের সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে ফি জমা ও ই-এসআইএফ পূরণের সময়সীমা ১৬ নভেম্বর থেকে বাড়িয়ে ২৬ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
ফি জমা দেওয়ার পর তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রির অপশন সক্রিয় হবে। এ ছাড়া তথ্য (ই-এসআইএফ) এন্ট্রির শেষ সময়ও ২৭ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। রেজিস্ট্রেশন ফি বা তথ্য এন্ট্রি সংক্রান্ত কোনো সমস্যা হলে মাদ্রাসা কর্তৃপক্ষকে নিজ প্রতিষ্ঠানের ইআইআইএনভিত্তিক সিম নম্বর থেকে অফিস সময়ের মধ্যে ০১৭১৩-০৬৮৯০৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

ভাষা, গণিত, সিটি এডুকেশন এবং একই সঙ্গে স্পোর্টস, কালচার এই ভিত্তিতে আমরা নতুন কারিকুলাম শেখাচ্ছি। এই নতুন কারিকুলাম ক্লাসরুমে আবদ্ধ থাকবে না। সুতরাং আগামী দিনগুলোতে আমরা স্কুল ও ক্লাসরুম তৈরি করি, ওয়াশরুম তৈরি করি প্রত্যেকটা স্ট্রাকচার হবে শিক্ষার্থীদের আমরা কতটুকু শেখাতে পারলাম, তার ওপর...
৩৩ মিনিট আগে
প্রান্তিকতার গণ্ডি পেরিয়ে স্বপ্নকে ছুঁয়ে দেখার গল্প সুমন সরেনের। রাজশাহীর পুঠিয়া উপজেলার ছোট্ট গ্রাম বাঁশবাড়ির একটি সাঁওতাল পরিবারে বেড়ে ওঠা তাঁর। নানা প্রতিকূলতার মধ্যে থেকেও তিনি নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে নিয়ে গেছেন অনূর্ধ্ব-২০ সাফ ফাইনালের মাটিতে।
৭ ঘণ্টা আগে
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় শিক্ষা গন্তব্য হয়ে উঠতে নতুন উদ্যোগ নিচ্ছে চীন। দেশটির ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় শিক্ষা খাতে উচ্চমানের উন্মুক্ততা বাড়ানোর পাশাপাশি ‘চীনে পড়াশোনা করুন’ ব্র্যান্ডকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
শিশু সুরক্ষা, মানবতা আর সাহসিকতার এক উজ্জ্বল নাম মাহমুদুর রহমান নাঈম। মাত্র ২১ বছর বয়সে গাজীপুরের টঙ্গীর ঘনবসতিপূর্ণ শিল্পাঞ্চল থেকে উঠে এসে তিনি সমাজ পরিবর্তনের এক অনন্য উদাহরণ তৈরি করেছেন।
৯ ঘণ্টা আগে