ইতালির স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পলিটেকনিকো দি মিলানো বিশ্ববিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ২০২৭ সালের সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া শিক্ষাবর্ষের জন্য আবেদন নেওয়া হচ্ছে। আবেদনের শেষ তারিখ ২৮ জানুয়ারি ২০২৭।
১৮৬৩ সালে প্রতিষ্ঠিত পলিটেকনিকো দি মিলানো ইউরোপের অন্যতম বৃহৎ কারিগরি বিশ্ববিদ্যালয়। প্রকৌশল, স্থাপত্য ও নকশাবিষয়ক শিক্ষা ও গবেষণায় প্রতিষ্ঠানটির বিশ্বজুড়ে পরিচিতি রয়েছে। এখানে সিভিল, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, শিল্পনকশা, স্থাপত্য, নগর-পরিকল্পনা, পদার্থবিজ্ঞান, গণিতসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।
বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থীদের জন্য রয়েছে সমৃদ্ধ ক্যাম্পাস জীবন। বিভিন্ন ক্লাব, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের পাশাপাশি ক্যারিয়ার উন্নয়ন এবং কর্মসংস্থানে সহায়তার ব্যবস্থাও রয়েছে।
বৃত্তির সুযোগ-সুবিধা
- খাবারের সুবিধা ছাড়া বছরে ৬ হাজার ইউরো বৃত্তি।
- খাবারের সুবিধাসহ বছরে ৩ হাজার ইউরো বৃত্তি।
- প্রতিদিন এক বেলা বিনা মূল্যে খাবার।
- সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।
- বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকার সুযোগ।
- জীবনযাত্রার ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা।
- চিকিৎসাসংক্রান্ত সুবিধা।
যেসব বিষয়ে পড়ার সুযোগ রয়েছে
১. অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি
২. আর্কিটেকচার অ্যান্ড আরবান স্টাডিজ
৩. পদার্থবিজ্ঞান
৪. গণিত
৫. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
৬. ডিজাইন
৭. সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং
৮. কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংসহ অন্যান্য বিষয়।
আবেদনের যোগ্যতা
- নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।
- বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফি পরিশোধ করতে হবে।
- অনলাইনে আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দিতে হবে।
- মেধাভিত্তিক বৃত্তির জন্য বিবেচিত হতে প্রয়োজনীয় ভাষাগত দক্ষতার সনদ জমা দিতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
- শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র।
- বৈধ পাসপোর্ট।
- মোটিভেশন লেটার বা আবেদনের উদ্দেশ্যসংবলিত চিঠি।
- প্রয়োজন অনুযায়ী ভাষাগত দক্ষতার সনদ।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিতে হবে। পাশাপাশি যোগ্যতা, বৃত্তির সুযোগ-সুবিধা, প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনের শর্তাবলি যাচাই করা প্রয়োজন। বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৮ জানুয়ারি ২০২৭।








-33e593-256x144.webp)

