২০২৪-২৫ শিক্ষাবর্ষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হবে, যা চলবে ১৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ হারুনুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনপ্রক্রিয়া শেষে ১৫ জানুয়ারি সকাল সাড়ে ৯টা হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে যে পাঠ্যসূচি ছিল, প্রধানত তার ওপর এবং ফাংশনাল ইংলিশের ওপর ভিত্তি করে ৩ ঘণ্টাব্যাপী সর্বমোট ৫০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে মুক্তহস্ত অংকন অনুষ্ঠিত হবে দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে বেলা ১টা ৪৫ মিনিট পর্যন্ত। এরপর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মেধাক্রমের তালিকা, বিভাগ পছন্দ প্রদানের নির্দেশনা, ভর্তির নিয়মাবলি ও ভর্তির তারিখ ১ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা [email protected] লিংকে গিয়ে ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

বিকেল ৩টার দিকে ওই দুই নারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে তাঁরা পানিতে ডুবে যান। পরে স্থানীয় লোকজন উদ্ধার করলেও তাঁদের বাঁচানো যায়নি।
৪৪ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসনের কোনোরকম আনুষ্ঠানিক অনুমতি ছাড়াই বিশ্ববিদ্যালয়ের কলা ভবনসংলগ্ন ‘নির্ভীক জুলাই’ নামে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে। তবে ভর্তি আবেদন কবে শুরু হবে এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
৪ ঘণ্টা আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। যোগদানের অপেক্ষায় থাকা ১৪ হাজার শিক্ষকের পদায়নের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
৮ ঘণ্টা আগে