গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) অনলাইন পরীক্ষা আগামী ২০ আগস্টের পরে শুরু হবে। শিক্ষার্থীদের যেন সেশনজটে না পড়তে হয় সে কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে শিক্ষার্থীদের অবস্থানরত এলাকা থেকে করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার জন্য বলা হয়েছে।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুর রউফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২০ আগস্টের পরে যেকোনো সময়ে শিক্ষার্থীদের বিভিন্ন বর্ষের পরীক্ষা কার্যক্রম শুরু করা হবে। এ জন্য শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে বলা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের অবস্থানরত এলাকা থেকে করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে শ্রেণি প্রতিনিধিদের (সিআর) মাধ্যমে নিজ বিভাগকে অবহিত করার জন্য বলা হয়েছে।
এর আগে অনলাইনে পরীক্ষার বিষয়ে নীতিমালা তৈরি করতে গত ৪ আগস্ট ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছিল।
কমিটির সদস্যসচিব সহযোগী অধ্যাপক ড. মো. রাজিউর রহমান বলেন, কমিটির পক্ষ থেকে অনলাইনে পরীক্ষার বিষয়ে নীতিমালা খসড়া করে উপাচার্যের দপ্তরে পাঠানো হয়েছে। এর আলোকে আগামী ২০ আগস্টের পরে যেকোনো সময়ে শিক্ষার্থীদের বিভিন্ন বর্ষের পরীক্ষা কার্যক্রম শুরু করা হবে বলে রেজিস্ট্রার দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অনলাইনে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আমাদের কমিটির খসড়া নীতিমালা চূড়ান্ত অনুমোদন পেলে শিক্ষার্থীদের পরীক্ষার তারিখসহ সমস্ত বিষয় জানিয়ে দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা শিথিলের কোনো রকম প্রশ্নই ওঠে না। বরং শিক্ষাগত যোগ্যতা ধাপে ধাপে ঠিক আছে কি না, এটা দেখার জন্য প্রথম যাচাই বাছাই করবে ইউএনও, তারপর করবে ডিসি, তারপর তিনটি নাম পাঠাবে স্ব–স্ব বোর্ডে...
১২ ঘণ্টা আগে
আইনি জটিলতায় দীর্ঘদিন স্থগিত থাকা ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হতে পারে। পরীক্ষাটি ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত চার দিনে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
১৩ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, বিলম্ব ফিসহ ফরম পূরণ ও ফি পরিশোধ করা যাবে ৩১ মার্চ পর্যন্ত।
৩ দিন আগে
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্কুল ও কলেজের শীর্ষ পদে (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক) নিয়োগ পেতে ন্যূনতম ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
৩ দিন আগে