Ajker Patrika

ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'খ' ইউনিটের ফল মঙ্গলবার 

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'খ' ইউনিটের ফল মঙ্গলবার 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের মানবিক বিভাগের জন্য নির্ধারিত 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল মঙ্গলবার (২ নভেম্বর) প্রকাশ করা হবে। এদিন দুপুর ১২টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আগামীকাল দুপুর সাড়ে ১২টায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে 'খ' ইউনিটের ফল ঘোষণা করবেন। অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে ফল ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত