Ajker Patrika

৫০তম বিসিএস লিখিত পরীক্ষা: বিষয়ভিত্তিক প্রস্তুতি (পর্ব-২)

শিক্ষা ডেস্ক
৫০তম বিসিএস লিখিত পরীক্ষা: বিষয়ভিত্তিক প্রস্তুতি (পর্ব-২)
ছবি: মাহতাব হোসেন

বিসিএস লিখিত পরীক্ষায় সফলতা অর্জনের ক্ষেত্রে প্রার্থীর প্রস্তুতির ধরন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে শুধু পড়াশোনার মাত্রা নয়, বরং পরিকল্পিত কৌশল, নিয়মিত অনুশীলন এবং সময়ের সঠিক ব্যবস্থাপনাই সাফল্যে নির্ধারক ভূমিকা পালন করে। এ বিষয়ে নিজের অভিজ্ঞতা থেকে দিকনির্দেশনা দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং ৪৫তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত (মেধাক্রম ছিল ৪) মো. জাহিদ হাসান নাইম

সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি

১. প্রয়োজনীয় বই ও রিসোর্স

  • উত্তরণ গাইড (বিভিন্ন বইয়ের গুরুত্বপূর্ণ তথ্যের সংকলন
  • হিসেবে সহায়ক)
  • বিগত বছরের প্রশ্ন অনুশীলন (এখান থেকে ৫০-৬০ শতাংশ প্রশ্ন কমন আসার সম্ভাবনা থাকে)

২. চিত্র ও উপস্থাপনা

  • বিজ্ঞানের উত্তরে প্রাসঙ্গিক চিত্র উপস্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি উত্তরের মান বৃদ্ধি করে এবং পরীক্ষকের কাছে ধারণা স্পষ্ট করে তোলে।
  • চিত্র আঁকার সময় পেনসিল ব্যবহার করা উচিত এবং লেবেলিং নিখুঁতভাবে করার চেষ্টা থাকতে হবে।

৩. টু-দ্য-পয়েন্ট উত্তর

  • বিজ্ঞান ও আইসিটি অংশে অপ্রাসঙ্গিক আলোচনা বা দীর্ঘ ভূমিকার প্রয়োজন নেই।
  • সরাসরি, নির্ভুল ও সংক্ষিপ্ত উত্তর দেওয়ার অভ্যাস করতে হবে। এতে সময় বাঁচে এবং নম্বর পাওয়ার সম্ভাবনা বাড়ে।

৪. সময় ব্যবস্থাপনা ও সংযম

  • সাধারণ বিজ্ঞান অংশে প্রতিটি প্রশ্নের জন্য সময় অত্যন্ত সীমিত। ভালো জানা থাকলেও অতিরিক্ত লিখে সময় নষ্ট করা যাবে না।
  • নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর শেষ করে পরবর্তী প্রশ্নে অগ্রসর হওয়াই বুদ্ধিমানের কাজ।

৫. আইসিটি ও ইলেকট্রনিকস

  • কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি অংশে টেকনিক্যাল টার্ম সঠিকভাবে ব্যবহার করতে হবে।
  • ইলেকট্রনিকস ও পদার্থবিজ্ঞানের সূত্র এবং প্রয়োজনে সূত্রের ব্যাখ্যা বা প্রমাণ সঠিকভাবে উপস্থাপন করতে হবে।
  • গাণিতিক ব্যাখ্যা ও সূত্রভিত্তিক উপস্থাপন উত্তরকে আরও শক্তিশালী করে।

৬. বিশেষ পরামর্শ

  • সিলেবাসের প্রতিটি ছোট টপিক গুরুত্বসহকারে অধ্যয়ন করতে হবে। বিজ্ঞান অংশে প্রশ্নের সংখ্যা বেশি হলেও প্রতিটির মান তুলনামূলক কম; তাই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা জরুরি।

গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা

‎১. গাণিতিক যুক্তি

  • প্রয়োজনীয় বই ও রিসোর্স:
  • এসএসসি সাধারণ গণিত বোর্ড বই
  • এসএসসি উচ্চতর গণিত
  • বোর্ড বই
  • এইচএসসি কেতাব উদ্দিন স্যারের বই (বিশেষ করে বিন্যাস, সমাবেশ ও সম্ভাবনা অধ্যায়ের জন্য)
  • অঙ্ক গাইড অ্যাপ (দ্রুত অনুশীলনের জন্য)
  • বিগত বছরের প্রশ্ন

প্রস্তুতি কৌশল

  • পূর্ণ নম্বর অর্জনের সুযোগ: এই অংশে নির্ভুল সমাধান করতে পারলে পূর্ণ নম্বর পাওয়া সম্ভব, যা ক্যাডার প্রাপ্তিতে এগিয়ে রাখে।
  • নিয়মিত অনুশীলন: প্রতিদিন অন্তত এক ঘণ্টা গণিত চর্চা করা উচিত। এতে দ্রুত সমাধানের দক্ষতা তৈরি হয়।
  • রিটেন ফরম্যাট অনুশীলন: শর্টকাটের বদলে ধাপে ধাপে পূর্ণ সমাধান লেখার অভ্যাস করতে হবে।

২. মানসিক দক্ষতা

‎ প্রয়োজনীয় রিসোর্স:

  • ইন্ডিয়াবিকস (indiabix. com) ওয়েবসাইট থেকে নিয়মিত অনুশীলন করুন।
  • বিগত বছরের লিখিত পরীক্ষার প্রশ্ন (ব্যাখ্যাসহ সমাধান করা জরুরি)

৩. বিশেষ পরামর্শ

  • মানসিক দক্ষতার প্রশ্ন প্রিলির তুলনায় লিখিত পরীক্ষায় কিছুটা ভিন্ন ও গভীর হয়। তাই নিয়মিত সময় ধরে মডেল টেস্ট অনুশীলন করা প্রয়োজন।
  • গণিত ও মানসিক দক্ষতা অংশে সময়ের ঘাটতি সাধারণ সমস্যা। তাই ঘড়ি ধরে অনুশীলন করা এবং নির্ধারিত সময়ে মডেল টেস্ট দেওয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি।

‎‎অনুলিখন: জেলি খাতুন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মঙ্গলবারের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশার শোরুম অপসারণের নির্দেশ

পুনর্বহালের এক মাস পর পদোন্নতি, বকেয়া বেতন-ভাতা পাবেন কোহিনূর মিয়া

নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান প্রসব, সুযোগ বন্ধ করছেন ট্রাম্প

ছেঁড়া-ফাটা, ময়লা নোট নিয়ে যে নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

ফিলিস্তিন ইস্যুতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের টুইট, ইসরায়েলের সঙ্গে বিবাদ তুঙ্গে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত