
গণমাধ্যমে তথ্য দেওয়ার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাককানইবিসাস)। গতকাল রোববার বিকেলে জাককানইবিসাসের সভাপতি বদরুল আলম বিপুল ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রনি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে জাককানইবিসাস নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ না নিয়েও এক শিক্ষার্থী মেধা তালিকায় ১২ তম স্থান অধিকার করে। এ তথ্য সংবাদমাধ্যমে দেওয়ার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাহবুবুল হক ভুঁইয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আবার ঠুনকো কারণ দেখিয়ে সহকারী অধ্যাপক কাজী আনিছের পদোন্নতি বাতিলের খবরও গণমাধ্যমে আসছে।
জাককানইবিসাস মনে করে, গণমাধ্যমে কে তথ্য দিয়েছে তা খোঁজ করাটা অনৈতিক। সুতরাং, তথ্য যিনিই দিক তিনি কোনো অন্যায় করেননি। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে, শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত পরিহারের দাবি জানাচ্ছি।

ইংরেজি লেখা ও কথাকে আরও সাবলীল, আকর্ষণীয় করতে Connectors গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজ থাকছে আরও কয়েকটি প্রয়োজনীয় Connector-এর ব্যবহার।
১৫ মিনিট আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এস. এম. আমানুল্লাহ বলেছেন, ‘বিশ্ব যেখানে পঞ্চম শিল্পবিপ্লব ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো প্রযুক্তির দিকে দ্রুত ধাবিত হচ্ছে, সেখানে আমরা এখনো মান্ধাতা আমলের সিলেবাস নিয়ে পড়ে আছি। গত ৫৪ বছরেও আমরা শিক্ষার প্রকৃত উদ্দেশ্যে...
৯ ঘণ্টা আগে
আজ শনিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউএফটির উপাচার্য (মনোনীত) ও বিইউএফটি-এসআইসিআইপি কর্মসূচির উপদেষ্টা অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।
১৪ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাবলিক হেলথ বিভাগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নিয়মিত মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রামে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ আগস্ট পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।
১৫ ঘণ্টা আগে