চলতি বছরের এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হবে আগামীকাল ১৭ অক্টোবর থেকে। আজ বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীরা ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পুনঃনিরীক্ষণের আবেদন করতে হবে ওয়েবসাইট থেকে। কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের সময় শিক্ষার্থীদের মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হলে ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।
প্রতিটি পত্রের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রের জন্য আবেদন করতে হবে। ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ, সোনালী সেবা, উপায়, রকেট ও টেলিটক সিমের মাধ্যমে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩। গতবার এই হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। এই হিসেবে এবার পাসকমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ।
গত ২৬ জুন এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়। ১১টি শিক্ষা বোর্ডের ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এবার পরীক্ষার ফরম পূরণ করেছিলেন।
এবারের পরীক্ষার ফলাফলে দেখা গেছে, এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন। ৯ হাজার ৩০২টি প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী ২ হাজার ৮০০টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছে ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। আর জিপিএ-৫ পেয়েছে ৬৯ হাজার ৯৭ জন। এর মধ্যে ছাত্র ৩২ হাজার ৫৩ জন, ছাত্রী ৩৭ হাজার ৪৪ জন।
ফলাফলে আরও দেখা গেছে, ২০২৫ সালে দেশের ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। গত বছর শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫।

বৈশ্বিক সংকট ও জ্বালানি পরিস্থিতি বিবেচনায় দেশের মহানগর এলাকার প্রাথমিক বিদ্যালয়েও (সরকারি ও বেসরকারি) অনলাইন ও অফলাইন (সশরীর) মিলিয়ে (ব্লেন্ডেড) শ্রেণি কার্যক্রম চালুর পরিকল্পনা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে
স্বপ্নের দেশ যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে ইউনিভার্সিটি অব স্যালফোর্ড তাদের মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ-২০২৬’ ঘোষণা করেছে। বিশ্বের যেকোনো আন্তর্জাতিক শিক্ষার্থী এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বিশেষ করে যাঁরা স্যালফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর...
৭ ঘণ্টা আগে
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৯ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল করা ‘আব্দুর রহমান হল’ ও ‘শহীদ নজরুল হল’ উদ্ধারে ১০ দিনের আলটিমেটাম দিয়েছে শাখা ছাত্রদল। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে হল দুটি উদ্ধারে অভিযানে যান নেতা-কর্মীরা। এ সময় তাঁরা বেদখল করা হল দুটি উদ্ধারে ১০ দিনের আলটিমেটাম দেন...
২১ ঘণ্টা আগে