
বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইংরেজি শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন ডাকসুর আলোচিত ভিপি প্রার্থী শামীম হোসেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে ছবি শেয়ার করে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
ছবিতে নর্দান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমানের হাত থেকে চাকরির অফার লেটার গ্রহণের একটি ছবিও দিয়েছেন তিনি।
পোস্টে দেখা যায়, ডিপার্টমেন্ট অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার বিভাগে লেকচারার পদে জয়েন করেছেন শামীম। আর লেখা—‘আলহামদুলিল্লাহ।’ আরেকটি পোস্টে তিনি বলেন, ‘কথা রেখেছি—শিক্ষকই হয়েছি। আলহামদুলিল্লাহ।’
উল্লেখ্য, শামীম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেশ আলোচনায় ছিলেন। ভিপি পদে শামীম পেয়েছিলেন ৩ হাজার ৮৮৪ ভোট।

আর্থিক সংকটের কারণে ভর্তি হতে না হয়ে পারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবীন শিক্ষার্থী মো. মুনায়েম ইসলামের সম্পূর্ণ ভর্তি ব্যয়ভার বহন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, প্রযুক্তি ও ভাষা সহযোগিতা জোরদারের লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অংশ নেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন...
৫ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘প্রাতিষ্ঠানিক সুবিধার’ আড়ালে পুনরায় পোষ্য কোটা চালুর অভিযোগ উঠেছে। এই সিদ্ধান্ত সম্পূর্ণ বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
৭ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ইউনিট এ, বি, সি, ডি ও ই-এর দ্বিতীয় মেধাতালিকায় বিষয় প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া আগামী ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হতে যাচ্ছে। এই প্রক্রিয়া আগামী ৩ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত।
১৩ ঘণ্টা আগে