বৈরি আবহাওয়ার কারণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা-২০২৬-এর আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ১৭ ও ১৮ জুলাই অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামের নির্ধারিত পরীক্ষাও স্থগিত করেছে কর্তৃপক্ষ।
আজ বুধবার বাউবির পরীক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এইচএসসি পরীক্ষা-২০২৬-এর বাংলা প্রথম পত্র (HSC 1851) ও বাংলা দ্বিতীয় পত্র (HSC 2851)। প্রাকৃতিক দুর্যোগের কারণে দুটি পরীক্ষাই স্থগিত করা হয়েছে।
এ ছাড়া ১৭ ও ১৮ জুলাই অনুষ্ঠিতব্য এমএ ও এমএসএস (প্রিলিমিনারি) প্রোগ্রামের টার্ম-২৪২ (দ্বিতীয় সেমিস্টার), বিএজিএড (B. Ag. Ed) প্রোগ্রামের ২৫২ টার্ম (জুলাই–ডিসেম্বর ২০২৫)-এর দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টার, মাস্টার অব এডুকেশন (এমএড) পরীক্ষা-২০২৫-এর ২৫২ টার্মের প্রথম ও দ্বিতীয় সেমিস্টার এবং বিবিএ প্রোগ্রামের ২৪১ টার্মের প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম লেভেলের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
বাউবি জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে এইচএসসি পরীক্ষা-২০২৬-এর অন্যান্য সব বিষয়ের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

ব্যবসা ও ফাইন্যান্সে ক্যারিয়ার গড়তে চান? সঠিক বিশ্ববিদ্যালয় নির্বাচন হতে পারে আপনার ক্যারিয়ারের প্রথম ধাপ। ফাইন্যান্স, মার্কেটিং, অর্থনীতি, ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে বিশ্বের নামী বিশ্ববিদ্যালয়গুলোতে।
৯ ঘণ্টা আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ‘এআইইউবিয়ান ইন ইউরোপ-সিজন ২’। সম্প্রতি সালবাউ গ্যালুসে আয়োজিত অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ২৫০-এর বেশি প্রাক্তন শিক্ষার্থী এবং তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।
৯ ঘণ্টা আগে
মতিহারের সবুজে ঘেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটের মধ্যে ‘বি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা পরীক্ষা দেন। এই ইউনিটে ভর্তির প্রস্তুতির জন্য শুধু পড়াশোনা নয়, প্রয়োজন সঠিক কৌশল ও সময়ের যথাযথ ব্যবহার।
৯ ঘণ্টা আগে
দেশের যোগ্য ও সক্ষম বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে পিএইচডি ডিগ্রি প্রদানের সুযোগ দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে গবেষণার মান ও একাডেমিক সততা নিশ্চিত করেই এ সুযোগ দেওয়া হবে।
২১ ঘণ্টা আগে