মাধ্যমিকে ষষ্ঠ থেকে দশম শ্রেণির সমন্বিত রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গতকাল বৃহস্পতিবার রাতে প্রকাশিত মাউশির সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে এক শিফটের সাধারণ স্কুলগুলোকে সকাল ১০টায় পাঠদান শুরু করে বেলা ১টা থেকে ৪৫ মিনিট বিরতি দেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে বিরতির পর বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত পাঠদান করতে বলা হয়েছে।
অপর দিকে দুই শিফটের স্কুলগুলোতে প্রথম শিফটে সকাল সাড়ে ৭টায় শুরু করে ৯টা ৩৫ মিনিট থেকে ১০টা পর্যন্ত বিরতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিরতির পর পুনরায় দুপুর ১২টা পর্যন্ত পাঠদানের নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় শিফট দুপুর সাড়ে ১২টায় শুরু করে বেলা ২টা থেকে ৩৫ মিনিট বিরতি দিতে বলা হয়েছে। একই সঙ্গে বেলা ৩টা ৫ মিনিট থেকে বিকেল ৫টা ৫ মিনিট পর্যন্ত পাঠদানের কথা বলা হয়েছে।
রুটিনে এর বাইরে আরও ৯ দফা নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে জাতীয় দিবস উদ্যাপন শিখনকালীন কার্যক্রম হিসেবে অন্তর্ভুক্ত করা, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকেরা শুধু ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সেশন পরিচালনার দায়িত্ব পালন, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির কোনো বিষয়েই সেশন সংখ্যা বা ক্রম পরিবর্তন না করা, নবম ও দশম শ্রেণির জন্য রুটিন ছক অনুসারে সপ্তম পিরিয়ডে (বিকেল ৪টা ১৫ মিনিট থেকে ৫টা পর্যন্ত) অতিরিক্ত একটি ক্লাস নেওয়া ইত্যাদি।

নেচার ইনডেক্স ইনস্টিটিউশনাল র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। সামগ্রিকভাবে দেশের সব গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে আইইউবির অবস্থান পঞ্চম। আর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয়।
৩ ঘণ্টা আগে
আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর যে সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় নিয়েছে, অংশীজনেরা চাইলে সে সিদ্ধান্ত থেকে সরে এসে এ পরীক্ষার সূচি পুনর্নির্ধারণ করা হতে পারে। এমনটাই জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
৮ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় ফের বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ থেকে ১৬ জুন পর্যন্ত শিক্ষার্থীরা বিলম্ব ফিসহ ফরম পূরণ করতে পারবেন। আজ সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে...
১ দিন আগে
ইতালির অন্যতম প্রাচীন ও স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব পিসায় ২০২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করা হয়েছে। ইতালিয়ান সরকারের সহায়তায় পরিচালিত এ কর্মসূচির আওতায় বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন। আবে
২ দিন আগে