দেশের বাইরে উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো। এবার স্কলারশিপ নিয়ে স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়ার সুযোগ এল। বাংলাদেশ, চীন ও ব্রুনেইয়ের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ এপ্রিল।
‘গ্রেট’ স্কলারশিপ’-এর আওতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ১০ হাজার পাউন্ড প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১১ লাখ টাকা। এই স্কলারশিপের জন্য গ্লাসগো বিশ্ববিদ্যালয়, ব্রিটিশ সরকার ও ব্রিটিশ কাউন্সিল অর্থায়ন করবে। এক বছরের জন্য এই স্কলারশিপ প্রদান করা হবে।
আগ্রহীদের স্নাতকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম সিজিপিএ ৩.০ পেতে হবে। ইংরেজিতে দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ পেতে হবে। টোয়েফল আইবিটিতে ন্যূনতম ৯০ স্কোর তুলতে হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
২০ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১ দিন আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১ দিন আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১ দিন আগে