
রাজধানীর অভিজাত গুলশান ক্লাবে গতকাল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ক্লাব জিলা স্কুল বিডি লিমিটেডের প্রথম মিলনমেলা ও ঈদ পুনর্মিলনী ২০২৫। ‘ফার্স্ট মেম্বার নাইট অ্যান্ড ঈদ রিইউনিয়ন ২০২৫’ শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন সরকারি জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। মিলনমেলা থেকে ঐক্য ও সম্প্রীতির আহ্বান জানানো হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও স্থপতি মাসুদুর রহমান খান। তিনি তাঁর বক্তব্যে ক্লাব গঠনে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ভবিষ্যতে এই ক্লাবকে দেশের অন্যতম বৃহৎ প্রাক্তন ছাত্রসংগঠনে পরিণত করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।
সঞ্চালনার দায়িত্বে ছিলেন স্থপতি সুনিলা ইসলাম ও সম্মানিত সদস্য মোহাম্মদ শরীফুল ইসলাম, যাঁরা গোটা অনুষ্ঠানকে পরিণত করেন এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানে বক্তব্য দেন ক্লাবের সিনিয়র সদস্যরা। তাঁদের কণ্ঠে উঠে আসে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব। তাঁরা ক্লাবের মাধ্যমে সমাজের জন্য ইতিবাচক পরিবর্তন আনার কথা বলেন এবং আগামী দিনে আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও ছিলেন ক্লাব জিলা স্কুল বিডি লিমিটেডের প্রতিষ্ঠাকালীন পরিচালকবৃন্দ: মোহাম্মদ রাজিবুল ইসলাম, মোহাম্মদ জাকির হোসেন, মো. মোয়াজ্জেম হোসেন, মো. ওমর ফারুক, মো. মনোয়ার সিকদার, বি এম জাহিদ হোসেন মারুফ, অজিত কুমার সাহা, মাতুজ আলী কাদেরী, মেহেদী হাসান তমাল, মুহাম্মদ আরিফুর রহমান, মু. দিদারুল ইসলাম ভূঁইয়া, মো. পারভেজ রানা, মোহাম্মদ হাবীব রশীদ ও মো. শামসুর রহমান ভূঁইয়া।
সারা দেশ থেকে আসা ১৫টি সরকারি জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণের উৎসব। প্রাণবন্ত গল্প-আড্ডা, স্মৃতিচারণ ও দীর্ঘদিন পরে প্রিয় বন্ধুদের আলিঙ্গন যেন মুগ্ধতা ছড়িয়ে দেয় পুরো মিলনায়তনে।
অনুষ্ঠানের শেষ ভাগে আয়োজিত হয় র্যাফেল ড্র ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, যা মিলনমেলাকে আরও আনন্দঘন ও স্মরণীয় করে তোলে।

গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়। এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। ১১ শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।
৯ ঘণ্টা আগে
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে। এর আগে ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে এসএসসির নির্বাচনী (টেস্ট) পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করতে হবে।
৯ ঘণ্টা আগে
বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন আছেন প্রায় ৪ লাখ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন পৌনে ২ লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন আছেন ২৩ হাজারের বেশি শিক্ষক ও কর্মচারী।
১৪ ঘণ্টা আগে
উপাচার্য বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, রোবোটিকস, ইন্টারনেট অব থিংস, বিগ ডেটা, ন্যানোটেকনোলজি ও নবায়নযোগ্য জ্বালানির মতো প্রযুক্তির বিস্ময়কর বিকাশ যেমন অভূতপূর্ব সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, তেমনি জলবায়ু পরিবর্তন, দক্ষ জনশক্তির ঘাটতি, প্রযুক্তিগত বৈষম্য ও সাইবার নিরাপত্তার মতো
১৫ ঘণ্টা আগে