২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে বুধবার (১০ ডিসেম্বর) থেকে। আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলবে। এবার সেকেন্ড টাইমেও ভর্তির আবেদনের সুযোগ রাখা হয়েছে।
ভর্তি বিজ্ঞপ্তি অনুয়ায়ী, ২০২১, ২০২২ ও ২০২৩ সালের এসএসসি বা সমমান এবং ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এবার আবেদন করতে পারবেন। সে হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোয় দ্বিতীয়বারও ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে।
‘এ’ (বিজ্ঞান), ‘বি’ (মানবিক) ও ‘সি’ (ব্যবসায় শিক্ষা) এই তিন ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন আগ্রহী শিক্ষার্থী। আবেদনের প্রক্রিয়া শেষে আগামী বছরের ২৭ মার্চ মার্চ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এর আগে, ৭ ডিসেম্বর গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। প্রতিটি ইউনিটের ফলাফল জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) তার প্রতিষ্ঠার ২৪ বছর পূর্তি এবং ২৫ বছরে পদার্পণে ২৫টি অনুষ্ঠানের মাধ্যমে বছরব্যাপী উদ্যাপনের আনুষ্ঠানিক সূচনা করেছে। আজ শনিবার (২৪ জানুয়ারি) ড্যাফোডিল স্মার্ট সিটির স্বাধীনতা সম্মেলনকেন্দ্র ও কেন্দ্রীয় মাঠে আয়োজিত এক বর্ণাঢ্য ও উৎসবমুখর...
৪ ঘণ্টা আগে
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যৌথ উদ্যোগে বুয়েটের রাইজ সেন্টারে নতুন করে সংস্কার করা ‘রাইজ সেমিনার রুম’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রিসার্চ এবং নলেজ শেয়ারিংয়ের মাধ্যমে ইন্ডাস্ট্রিজ-একাডেমিয়া সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই উদ্যোগটির...
৭ ঘণ্টা আগে
থাইল্যান্ডে উচ্চশিক্ষা নিতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে। থাইল্যান্ড ইন্টারন্যাশনাল পোস্টগ্র্যাজুয়েট স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
১৬ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা, কলা ও সংগীতের দেবী সরস্বতীপূজা বাণী অর্চনা। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে পূজা শুরু হয়।
১ দিন আগে