
দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে কচ্ছপগতিতে। গত বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে রাত ১০টায় গণনা শুরু হয়। আজ শনিবার এখনো ভোট গণনা শেষ করে ফল ঘোষণা করা সম্ভব হয়নি। ফল প্রকাশে আরও কয়েক ঘণ্টা লেগে যেতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী বলেন, আজ দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।
গতকাল শুক্রবার রাতের মধ্যে ফল ঘোষণা করা হবে বলে প্রধান নির্বাচন কমিশনার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইতিমধ্যে তা ব্যর্থ হয়েছে। আজ শনিবার সকাল পর্যন্ত কেন্দ্রীয় সংসদের ১৫টি হলের ভোট গণনা শেষ হলেও বাকি রয়েছে ছয়টি হল।
সিনেট ভবনে গিয়ে সকাল ১০টায় দেখা যায়, ছয়টি টেবিলে ৩৩ জন কর্মকর্তা নিরলসভাবে ভোট গুনছেন। তবে রাতভর কাজ করতে করতে সবার চোখে-মুখে ক্লান্তি স্পষ্ট।
শিক্ষার্থীরা বলছেন, এ গণনা যেন কচ্ছপের গতিতে চলছে, রেকর্ড ধীরগতির ভোট গ্রহণ ও গণনার সাক্ষী হচ্ছে এবারের নির্বাচন।
কচ্ছপগতির ভোট গ্রহণ ও গণনা নিয়ে কোনো কর্মকর্তা মন্তব্য না করলেও রোকেয়া হলের শিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের পোলিং এজেন্ট উম্মে হাবিবা বলেন, টানা তিন দিন ধরে কাজ করতে গিয়ে বিষয়টি অত্যন্ত ক্লান্তিকর হয়ে উঠেছে।
গত বৃহস্পতিবার দিনভর ভোট গ্রহণ শেষে রাত থেকে গণনা শুরু হয়। প্রায় ১২ হাজার শিক্ষার্থীর মধ্যে ৬৮ শতাংশ ভোট পড়েছে। ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও নানা অনিয়মের অভিযোগ ওঠে। এর মধ্যে রয়েছে—জামায়াতসংশ্লিষ্ট কোম্পানি থেকে ব্যালট পেপার ও ওএমআর মেশিন সরবরাহ, অনুমতি থাকা সত্ত্বেও পোলিং এজেন্টদের প্রবেশে বাধা, ডোপ টেস্টের ফলাফল প্রকাশ না করা এবং নির্বাচন ‘ম্যানিপুলেট’ করার অভিযোগ।
ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই ছাত্রদল সমর্থিত প্যানেল ভোট বর্জনের ঘোষণা দেয়। পরে ছাত্র ইউনিয়নের (একাংশ) ‘সম্প্রীতির ঐক্য’, ‘সংশপ্তক পর্ষদ’, ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ ও ছাত্র ফ্রন্টের আংশিক প্যানেলও একই পথে হাঁটে। কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
এ ছাড়া দায়িত্ব থেকে সরে দাঁড়ান বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক নাহরিন ইসলাম ও অধ্যাপক শামিমা সুলতানা। গতকাল শুক্রবার রাতে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে পদত্যাগ করেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তারও।
জাকসুর ২৫টি পদের জন্য ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে ২১টি হল সংসদেরও নির্বাচন হচ্ছে।
ভোটে অংশ নিয়েছে আটটি পূর্ণ ও আংশিক প্যানেল। যদিও একাধিক প্যানেল ভোট বর্জন করেছে, প্রতিদ্বন্দ্বিতায় টিকে আছে ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট, গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত ঐক্য ফোরাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রশিদ জিতুর নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন।

পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘বিশ্ববন্ধু ৯৩ পরিবার’ (এসএসসি’ ৯৩ ব্যাচ)-এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ, ১২ রমজান) রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে অবস্থিত পলওয়েল কারনেশন রয়েল গার্ডেন রেস্তোরাঁয় এই আয়োজন অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে
অফিস আদেশে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালনের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হলো। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সভাপতির স্বাক্ষরে বেতনের সরকারি অংশের (এমপিও) সঙ্গে স্কুল বা কলেজ ফান্ড হতে দেওয়া বেতন-ভাতার প্রাপ্ত অংশের বিলের বিষয়ে...
৫ ঘণ্টা আগে
‘আমরা সুন্দর পরিকল্পনা করে দীর্ঘ মেয়াদে সব পরিবর্তন নিয়ে আসব। আর বাকি যে বিষয়গুলো মীমাংসিত, সেগুলো যদি দীর্ঘ মেয়াদে আরও ভালো করার জন্য পরিবর্তনের প্রয়োজন হয়, দীর্ঘ মেয়াদে আমরা পরিবর্তন করব। কিন্তু হুটহাট কিছুতে আমরা হাত দিতে রাজি না...
৬ ঘণ্টা আগে
চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১ দিন আগে