
দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ব্লেন্ডেড লার্নিং (মিশ্র শিক্ষা) নীতিমালা বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। স্ট্র্যাটেজিক প্ল্যান ফর হায়ার এডুকেশন ইন বাংলাদেশ: ২০১৮-২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে ‘ব্লেন্ডেড লার্নিং ফর বাংলাদেশ’ নীতিমালাটি তৈরি করা হয়েছে।
মূলত সশরীরে উপস্থিতি ও ভার্চুয়াল পদ্ধতির সংমিশ্রণে শিক্ষা কার্যক্রম চালানোকে ব্লেন্ডেড শিক্ষা বলা হয়ে থাকে।
আজ রোববার এক চিঠিতে ইউজিসি দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে নীতিমালা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে। নীতিমালা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়সমূহকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে ইউজিসি।
উচ্চশিক্ষায় অনলাইন ও অনসাইট এডুকেশন পদ্ধতিকে একত্রিত করে ব্লেন্ডেড লার্নিং নীতিমালাটি তৈরি করেছে ইউজিসি। উচ্চশিক্ষায় বাংলাদেশ যেন বিশ্ব পরিমণ্ডলে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে সে দিকটি বিবেচনায় রেখে বিশেষজ্ঞ সমন্বয়ে নীতিমালাটি প্রণয়ন করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশের উচ্চশিক্ষার জন্য ব্লেন্ডেড লার্নিং বা মিশ্র শিক্ষা নীতিমালা গত ২৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ইউজিসি’র পূর্ণ কমিশন সভায় অনুমোদিত হয়।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১০ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৫ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৭ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১৮ ঘণ্টা আগে