ব্রুনেই দক্ষিণ-পূর্ব এশিয়ার সমৃদ্ধিশালী দেশ। যা শান্তিপূর্ণ পরিবেশ, উন্নত শিক্ষাব্যবস্থা ও বৈশ্বিক মানের সুযোগ-সুবিধার জন্য পরিচিত। ব্রুনেইয়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক গবেষণা, উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উচ্চশিক্ষার অনন্য প্ল্যাটফর্ম তৈরি করেছে। এ ছাড়া দেশটির সমাজব্যবস্থা শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত। তাই শিক্ষার্থীরা এখানে একাগ্রতার সঙ্গে পড়াশোনা করতে পারেন। এর বাইরে দেশটির সরকার শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ বৃত্তির পাশাপাশি জীবনযাত্রার সব খরচ বহন করে।
সুযোগ-সুবিধা
সম্পূর্ণ টিউশন ফি মওকুফ। বিনা মূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা।
নির্ধারিত মাসিক ভাতা। স্বাস্থ্যসেবা ও বিমার সুবিধা।
যেসব বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে
ব্রুনেইয়ের পাঁচটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে এই বৃত্তির আওতায় পড়াশোনার সুযোগ রয়েছে। এগুলো হলো–ইউনিভার্সিটি ব্রুনেই দারুস সালাম, ইউনিভার্সিটি ইসলাম সুলতান শরিফ আলী, ইউনিভার্সিটি টেকনোলজি ব্রুনেই, কলেজ ইউনিভার্সিটি পারগুরুয়ান উগামা সেরি বেগাওয়ান ও পলিটেকনিক ব্রুনেই।
আবেদনের যোগ্যতা
ইংরেজি ভাষার দক্ষতা সনদ। সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও ভালো একাডেমিক রেকর্ড। শারীরিক ও মানসিকভাবে সুস্থ। এ ছাড়া ডিপ্লোমা ও স্নাতক প্রোগ্রামের জন্য সর্বোচ্চ ২৫ বছর ও স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না।
প্রয়োজনীয় নথি
পূর্ণাঙ্গ আবেদন ফরম। শিক্ষাগত যোগ্যতার সনদ। পাসপোর্টের কপি। স্বাস্থ্য পরীক্ষার সনদ। ইংরেজি ভাষার দক্ষতার সনদ।
আবেদনের প্রক্রিয়া
নির্ধারিত ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। প্রাথমিক ফরম জমা দেওয়ার পর প্রাসঙ্গিক নথির হার্ড কপি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে হবে। ঠিকানা: সিনিয়র সহকারী সচিব (বৃত্তি), শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। প্রাথমিক আবেদনপত্র অনলাইনে পূরণ করে নির্ধারিত লিংকের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিতে হবে। আবেদনপত্র সাবমিট করার জন্য এ লিংক ব্যবহার করুন
আবেদনের শেষ সময়
৪ ফেব্রুয়ারি ২০২৫।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দপ্তর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) হোস্টেল রয়েছে পাঁচটি। এসব হোস্টেলের আয় ও ব্যয়ের ক্ষেত্রে সংরক্ষণ করা হয়নি স্টক রেজিস্টার, বিল-ভাউচার। গত পাঁচ অর্থবছরে (২০২১–২২ থেকে ২০২৫–২৬) আয়ের ৩ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি।
২ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে গড় পাসের হার ৪৪ দশমিক ২৭ শতাংশ।
১৪ ঘণ্টা আগে
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা ও ‘ফেয়ারওয়েল অ্যান্ড ফিজিক্স নাইট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে পদার্থবিজ্ঞান সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন...
১৫ ঘণ্টা আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্র উপদেষ্টা, চারটি হলের প্রভোস্ট, একজন আবাসিক শিক্ষক ও সেন্ট্রাল ল্যাবরেটরির অতিরিক্ত পরিচালক পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এসব পদে নিয়োগ দিয়েছেন।
১ দিন আগে