
ঢাকার সরকারি সাত কলেজের শিক্ষকরা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি নিশ্চায়ন ও শ্রেণিকার্যক্রম শুরুর নির্দেশনাকে ‘আইনসিদ্ধ নয়’ আখ্যা দিয়েছে। একই সঙ্গে তিন দিনের পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। এ সঙ্গে জটিলতা সৃষ্টির অভিযোগ তুলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্তর্বর্তী প্রশাসকের তিন কার্যদিবসের মধ্যে পদত্যাগও দাবিও করেছেন তারা।
সোমবার (১৭ নভেম্বর) ঢাকা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত সাত কলেজের শিক্ষকদের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত হয়।
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪–২৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি শিক্ষার্থীদের নিশ্চায়ন ১৭–২০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করে ২৩ নভেম্বরের মধ্যে ক্লাস শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগেই এমন নির্দেশনা বিভিন্ন আইনি জটিলতা সৃষ্টি করতে পারে। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের মাধ্যমে বিধিবদ্ধভাবে সরকারি কলেজে কর্মরত শিক্ষকরা প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও ভর্তি–সংক্রান্ত কাজে অংশ নেওয়ার সুযোগ নেই।
আরও বলা হয়, সভায় তিন দিনের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮, ১৯ ও ২০ নভেম্বর সরকারি সাত কলেজে সর্বাত্মক পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান পাবলিক পরীক্ষা এ কর্মসূচির আওতার বাইরে থাকবে।
আরও বলা হয়, ভর্তি নির্দেশনা ও শ্রেণিকার্যক্রম শুরুর নোটিশ জারির মাধ্যমে জটিলতা সৃষ্টির দায়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সমমানের প্রতিষ্ঠানের অন্তর্বর্তী প্রশাসককে তিন কার্যদিবসের মধ্যে পদত্যাগ করতে হবে।

গত ১৩ জুলাই পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিতে না পারা এবং পুনরায় পরীক্ষার জন্য নিজ নিজ কেন্দ্রে নিবন্ধন করা পরীক্ষার্থীরা এ বিশেষ পরীক্ষায় অংশ নিতে পারবে। পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে।
১ ঘণ্টা আগে
এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন আগামী ২ সেপ্টেম্বর থেকে অনলাইনে নেওয়া হতে পারে। ভর্তিপ্রক্রিয়া শেষে ২৩ সেপ্টেম্বর কলেজ ও মাদ্রাসাগুলোতে একাদশ শ্রেণির ক্লাস শুরুর প্রস্তাব করেছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
৩ ঘণ্টা আগে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল আগামী ১০ সেপ্টেম্বর প্রকাশ হতে পারে। আশানুরূপ ফল না পেয়ে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করা ৪ লাখ পরীক্ষার্থী এ ফলের অপেক্ষায় আছে।
৭ ঘণ্টা আগে
এই ল্যাব চালু হলে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বড় ধরনের সুবিধা হবে। আগে অনেক সাধারণ পরীক্ষা-নিরীক্ষার জন্য শিক্ষার্থীদের মেডিকেল সেন্টারের বাইরে যেতে হতো। এতে তাঁদের সময় ও অর্থ দুটোই ব্যয় হতো। এখন প্রয়োজনীয় পরীক্ষাগুলো বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারেই করার সুযোগ তৈরি হবে।
৮ ঘণ্টা আগে