
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ বৃহস্পতিবার। সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এই ফল প্রকাশিত হবে। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড . খন্দোকার এহসানুল কবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহসহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ফল সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হবে।
যেভাবে জানা যাবে ফল
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের Result কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফল ডাউনলোড করতে পারবে।
এ ছাড়া পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে, শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত এবং সংশ্লিষ্ট ওয়েবসাইট ঠিকানা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে। এ ছাড়া নির্ধারিত শর্ট কোড 16222-এ SMS পাঠিয়েও ফল জানা যাবে।
শিক্ষার্থীরা ফল পুনঃনিরীক্ষণের সুযোগ পাবেন আগামীকাল থেকেই।
আগামীকাল ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পুনঃনিরীক্ষণের জন্য এর মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। আবেদন পদ্ধতি শিক্ষাবোর্ডসমূহের ওয়েবসাইটে এবং পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারাদেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। ফলে ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রায় সোয়া ১২ লাখ পরীক্ষার্থী।
চলতি বছরের ২৬ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল এবং ১৯ আগস্ট শেষ হয়। নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হয়।

উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থা ১৫ দিনে গড়িয়েছে। আন্দোলনের কারণে অন্তত ছয়টি বিভাগের বিভিন্ন বর্ষ ও সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা স্থগিত হয়েছে। নতুন করে পরীক্ষার সময়সূচিও দেওয়া হয়নি।
১০ ঘণ্টা আগে
পরিদর্শন শেষে নির্ধারিত ছকে বিস্তারিত প্রতিবেদন তৈরি করে পরিদর্শন সম্পন্ন হওয়ার পরবর্তী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগে জমা দিতে হবে। প্রতিবেদন দাখিলের প্রমাণ কপি টিএ/ডিএ বিলের সঙ্গে সংযুক্ত করাও বাধ্যতামূলক করা হয়েছে।
১ দিন আগে
বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) ঢাকা ক্যাম্পাসে ছয় মাস মেয়াদি প্রফেশনাল গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামের নতুন ব্যাচে ভর্তি চলছে। বিএনকিউএফ লেভেল-৬ সমমানের এসব এক্সিকিউটিভ প্রোগ্রামের অধীনে বর্তমানে...
১ দিন আগে
‘সক্ষমতা বিকাশের ২৩ বছরের পথচলা’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজন ও নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। ৪ অক্টোবর ইউল্যাব ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, বিশিষ্ট অতি
২ দিন আগে